ইকোপার্কে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

বরগুনা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২১, ১৭:১৮ আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৭:১৮

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা টেংরাগিরি ইকোপার্কে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় ওই তরুণী ৯ জনের জনের বিরুদ্ধে তালতলী থানায় মামলা করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন, সোহাগ (২৫), হাসান (২৮), মিজানুর (২৪) ও জাহিদুল (২৭)।

বৃহস্পতিবার ওই তরুণী আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, আমতলী উপজেলার নীলগঞ্জ গ্রামের ওই তরুণী তার দুলাভাইর সঙ্গে বুধবার (৩১ মার্চ) বিকালে টেংরাগিরি-ইকোপার্কে বেড়াতে যান। ইকোপার্কের হরিণের শেডের কাছে গিয়ে শ্যালিকা ও গাড়িচালক মাহবুবকে রেখে ভগ্নিপতি একটি দোকানে খাবার পানি আনতে যান। ওই সুযোগে ওত পেতে থাকা চারজনের একটি দল মোটরসাইকেল চালককে গাছের সঙ্গে বেধে তার মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে ওই তরুণীকে জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা রাত ১০টার দিকে গভীর জঙ্গল থেকে তরুণীকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে তালতলী থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনার ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে সোহাগ (২৫), হাসান (২৮), মিজানুর (২৪) ও জাহিদুলের (২৭) নামে তালতলী থানায় মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার পুলিশ ওই তরুণীকে জবানবন্দির জন্য আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেন। আদালতের বিচারক সাকিব হোসেন জবানবন্দি শেষে ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ধর্ষণের শিকার ওই তরুণীকে উদ্ধার করে থানায় আনা হয়। ওই তরুণী বাদী হয়ে চার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি
চার দিন ঘুরেও ডাকঘরের সঞ্চয় ব্যাংক থেকে টাকা তুলতে পারছি না, বিপাকে গ্রাহকরা
চার দিন ঘুরেও ডাকঘরের সঞ্চয় ব্যাংক থেকে টাকা তুলতে পারছি না, বিপাকে গ্রাহকরা
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো আরও ৪ জনের, আক্রান্ত ১১৪৫
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো আরও ৪ জনের, আক্রান্ত ১১৪৫
বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০
বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স