বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
২৩ নভেম্বর ২০২৬, ১৭:৩৮ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৭:৩৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রুমিন ফারহানা। এখন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত বিজয়ী নেতাদের দলে ফেরানোর আলোচনা চলছে। এর মধ্যে রুমিন ফারহানাকে নিয়েও চলছে আলোচনা। এ অবস্থায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বিষয়টি তুলে ধরেছেন রুমিন ফারহানা। তিনি জানান, বিএনপিতে ফেরার জন্য কোনও আবেদনই করেননি।

নিজের অবস্থান পরিষ্কার করে ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরবো কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনও আবেদন করি নাই। আমার কোনও কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরবো এমন মনে করার কোনও কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’

প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির ৮০-৮৫ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন। তাদের নির্বাচনে অংশ নেওয়ার কারণে বহিষ্কার করা হয়। তাদের মধ্যে সাতজন জয়ী হন। এই সাতজনের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। রুমিন বিএনপি থেকে বহিষ্কার হওয়ার আগ পর্যন্ত দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে দলটি। পরে তাদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন।

/এএম/ 
সম্পর্কিত
জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম 
আ.লীগ সন্ত্রাসী সংগঠন, তাদের ঠেকাতে ঐক্যবদ্ধ হতে হবে: দুদু
শিকাগো শহরে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’
সর্বশেষ খবর
আগামী জুনে বেলজিয়াম যাবেন প্রধানমন্ত্রী
আগামী জুনে বেলজিয়াম যাবেন প্রধানমন্ত্রী
হামে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ১৪১৭ 
হামে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ১৪১৭ 
থাইল্যান্ডে ‘মাল্টিপল এন্ট্রি ভিসা’র আবেদন করবেন যেভাবে  
থাইল্যান্ডে ‘মাল্টিপল এন্ট্রি ভিসা’র আবেদন করবেন যেভাবে  
ভারত থেকে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ
ভারত থেকে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক