কোভিড-১৯ মহামারিতে রোজা রাখা নিরাপদ: ব্রিটিশ জরিপ

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২১, ০৯:০৬আপডেট : ০২ এপ্রিল ২০২১, ০৯:৪৩
image

যুক্তরাজ্যে নতুন পরিচালিত এক জরিপে দেখা গেছে, গত বছর রমজানে রোজা পালন করা মুসলমানদের মধ্যে কোভিড-১৯ এ মৃত্যুর হার বাড়েনি। বৃহস্পতিবার পিয়ার রিভিউ জার্নাল অব গ্লোবাল হেলথে এই জরিপের ফলাফল প্রকাশ হয়েছে। এতে বলা হয়েছে, রমজান মাস পালন করা ব্রিটিশ মুসলমানরা করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রমজান মাসে সারা দুনিয়ার মুসলিম ধর্মাবলম্বীরা সুর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার কিংবা পানীয় গ্রহণ থেকে বিরত থেকে রোজা পালন করে। যুক্তরাজ্যে প্রায় ত্রিশ লাখ মুসলিম ধর্মাবলম্বীর বাস। এদের বেশিরভাগই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত।

মহামারির সময়ে অন্যান্য নৃতাত্ত্বিক গোষ্ঠীর মতো বহু মুসলমান কমিউনিটি নির্বিচারে আক্রান্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমাদের গবেষণায় দেখা গেছে, রমজান সংশ্লিষ্ট আচার আচরণের সঙ্গে কোভিড-১৯ এ মৃত্যুর কোনও ক্ষতিকারক প্রভাব নেই।’

গত বছর যুক্তরাজ্যের অনেক ভাষ্যকারই মত দেন যে রমজান মাসে আক্রান্তের পরিমাণ বেড়ে যেতে পারে। তবে নতুন জরিপে বলা হয়েছে, ‘এসব দাবির কোনও দালিলিক ভিত্তি নেই। এর বদলে সমাজের জন্য ক্ষতিকর স্বাস্থ্য সংক্রান্ত বৈষম্য নিরসনে সহায়ক রমজান। বিশেষ করে জীবন ধারণ এবং কর্মক্ষেত্রে থাকা বৈষম্য।’

করোনাভাইরাসের মৃত্যুর হার নিয়ে করা তুলনামূলক এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। গত বছর যুক্তরাজ্যে প্রথম দফার সংক্রমণ চূড়ায় পৌঁছানোর কয়েক দিনের মাথায় ২৩ এপ্রিল থেকে রোজা শুরু হয়। দেশজুড়ে চলা লকডাউনের কারণে এই মাসের সাধারণ উৎসব এবং মসজিদে নিয়মিত প্রার্থনা বাতিল করা হয়। ওই সময়ে অন্তত ২০ শতাংশ মুসলিম অধ্যুষিত বহু এলাকায় মৃত্যুর হার বিশ্লেষণ করে দেখেছেন গবেষকরা। তারা দেখেছেন রমজানে মৃত্যুর পরিমাণ ধীরে ধীরে কমে গেছে। রমজানের পরেও অব্যাহত থাকে এই প্রবণতা।

/জেজে/
সম্পর্কিত
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান 
নতুন সরকারে কি বদলাচ্ছে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার নীতি?
সর্বশেষ খবর
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার