হাতিরঝিলে প্রাইভেটকারে স্ত্রীর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২১, ১২:৫৪আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১২:৫৪

রাজধানীর হাতিরঝিলে প্রাইভেটকার দুর্ঘটনায় ঝিলিক আলম (২৩) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৩ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

নিহতের স্বামী সাকিবুল আলম পুলিশকে জানিয়েছেন, তাদের বাসা গুলশান ২ নম্বর সড়কের ৩৬ নম্বর রোডে। শনিবার সকালে বাসা থেকে প্রাইভেটকারে স্বামী-স্ত্রী বের হন। হাতিরঝিল আমবাগান এলাকায় রাস্তায় আইল্যান্ডের ওপর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেলে স্বামী সাকিবুল আলম ডান হাতে সামান্য আঘাত পান এবং স্ত্রী ঝিলিক আলম (২৩) গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতাল নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক সকাল সোয়া এগারোটায় তাকে মৃত ঘোষণা করেন। লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

/এআরআর/এআইবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি