ঢাকায় কালবৈশাখী, ধূলিঝড়ে নাকাল নগরবাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ১৯:১০আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২০:৪৩

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকায় শুরু হয়ে গেছে কালবৈশাখী ঝড়। প্রথম দফায় সন্ধ্যা ৬টা ৫০ নাগাদ শুরু হয়েছে ধূলিঝড়। ধূলিঝড়ে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন বাইরে থাকা মানুষেরা। এমনিতেই লকডাউনের শেষদিন হওয়ায় রাস্তায় সকাল থেকে যানজটের ভোগান্তি ছিল। এখন ধুলাবালিতে অন্ধকার হয়ে গেছে শহরের আকাশ।

আবহাওয়া অধিদফতর জানায়, আজ সকাল থেকে ঢাকা আশপাশের কয়েকটি অঞ্চলসহ দেশের অনেক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে প্রবল বৃষ্টিপাত না হলে দিনে তাপপ্রবাহ আগের মতোই বইবে। রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

ঢাকা ছাড়া বৃষ্টি হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, গাইবান্ধা, ময়মনসিংহ এবং কুষ্টিয়ায়।

আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর আন্দামান সাগর এবং এর আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তর-পূর্বদিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলে অবস্থান করছে। এটি পরবর্তীতে আরও গুরুত্বহীন হয়ে পড়তে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে।

এই লঘুচাপের প্রভাবে রংপুর, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

এদিকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ায় কমে এসে তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪ দশমিক ৯, ময়মনসিংহে ৩৪, চট্টগ্রামে আজ ৩৩ দশমিক ২, সিলেটে ৩৫, রাজশাহীতে ৩৮, রংপুরে ৩৪ দশমিক ৪, খুলনায় ৩৫ দশমিক ৫ এবং বরিশালে আজ তাপমাত্রা ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

/এসএনএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে গুলিতে একজন নিহত, আহত ১
একদিকে ডেঙ্গুর রেকর্ড, অন্যদিকে একাধিক ভাইরাস: জ্বরে কাবু নগরবাসী
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
সর্বশেষ খবর
দিনে ২০ রুপি রোজগার থেকে ৫০ কোটির তারকা
দিনে ২০ রুপি রোজগার থেকে ৫০ কোটির তারকা
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’
ব্ল্যাকহেড কেন হয়, কীভাবে দূর করবেন
ব্ল্যাকহেড কেন হয়, কীভাবে দূর করবেন
যে বাড়ি থেকে উঠেছিল ‘রাষ্ট্র ভাষা বাংলার’ দাবি, সেটিই আজ ধ্বংসের পথে
যে বাড়ি থেকে উঠেছিল ‘রাষ্ট্র ভাষা বাংলার’ দাবি, সেটিই আজ ধ্বংসের পথে
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন