রাজধানীতে কোনও গণপরিবহন চলছে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২১, ১৭:১৩আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৭:১৩

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, রাজধানীতে কোনও গণপরিবহন চলছে না। লকডাউনের মধ্যে রাজধানীতে বিভিন্ন ধরনের গাড়ি চললেও সেগুলো গণপরিবহন নয়।

সোমবার (৫ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘রাজধানীতে কোনও গণপরিবহন নেই। তবে বিভিন্ন অফিসে তাদের প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীদের আনা-নেওয়ার জন্য চুক্তি অনুসারে কিছু গাড়ি চলছে, সেগুলো গণপরিবহন নয়। অফিসের সঙ্গে ওইসব গাড়ি মালিকদের চুক্তি হয়েছে। তাদের কর্মকর্তা-কর্মচারীদের আনা নেওয়ার জন্য।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘লকডাউনে রাজধানী থেকে দূরপাল্লার গাড়ি ছেড়ে গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বইমেলা খোলা রাখা প্রসঙ্গে জানতে চাইলে ফরহাদ হোসেন বলেন, ‘গণপরিবহন চলছে না, কিন্তু রিকশা চলছে। রিকশার ওপরে আমাদের কোনও বিধিনিষেধ নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, রিকশা অন্যান্য যানের তুলনায় অনেক নিরাপদ। কারণ, রিকশাওয়ালা এবং প্যাসেঞ্জারের মধ্যে দূরত্ব থাকে, তাই সেটি কিন্তু খুব কম ঝুঁকিপূর্ণ।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘মাঠ প্রশাসন এবং সরকারের দায়িত্বশীল কর্মকর্তা যারা রয়েছেন এবং পুলিশ প্রশাসন, তারা অত্যন্ত কঠোরভাবে তাদের ওপর যে নির্দেশনা আছে, সেটি নির্দেশনা বাস্তবায়ন করবেন।’

তিনি বলেন, ‘জরুরি প্রয়োজনে সচিবালয় খোলা আছে। আমাদের আগের যে নির্দেশনা, সেখানে ৫০ ভাগ জনবলের কথা বলা আছে, সে অনুযায়ী আমরা চলছি। তবে  চাইলে আরও  কমাতে পারি।’

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের ‘ই-ট্রেড ফর উইমেন অ্যাডভোকেট’ শেয়ারট্রিপের সাদিয়া হক 
প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের ‘ই-ট্রেড ফর উইমেন অ্যাডভোকেট’ শেয়ারট্রিপের সাদিয়া হক 
ইরানের সঙ্গে সব বাণিজ্য-আর্থিক লেনদেন স্থগিত আমিরাতের
ইরানের সঙ্গে সব বাণিজ্য-আর্থিক লেনদেন স্থগিত আমিরাতের
রাত ৮টার পর দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে ৬০০ টাকা জরিমানা
রাত ৮টার পর দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে ৬০০ টাকা জরিমানা
আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক