সালথায় তাণ্ডবের ঘটনাস্থল পরিদর্শনে আ.লীগের কেন্দ্রীয় ৬ নেতা

ফরিদপুর সংবাদদাতা
০৮ এপ্রিল ২০২১, ২৩:৩৬আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২৩:৩৬

ফরিদপুরের সালথায় তাণ্ডবের ঘটনাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয়  ছয় নেতা। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে তারা সেখানে আসেন।

পরিদর্শন এসে এক সমাবেশে হেফাজতে ইসলামকে ‘এদেশের নব্য রাজাকার’ উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ‘হেফাজতের সঙ্গে তাদের দোসর বিএনপি-জামায়াতের লোকেরা এ হামলায় জড়িত। এদেশকে পাকিস্তান-আফগানিস্তান বানানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এ হামলা চালিয়েছে।’

সালথা উপজেলা কার্যালয়ের চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন– আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রহমান, সংসদ সদস্য কর্নেল ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ, আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আব্দুর রহমান স্থানীয় হেফাজত নেতা মাওলানা আকরাম হোসেনের নামোল্লেখ করে বলেন, ‘তিনি হেফাজত ও বিএনপি-জামায়াতের স্বার্থরক্ষার জন্যই এ হামলার নেতৃত্ব দিয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। আমরা প্রশাসনকে বলেছি, ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করুন। নিরীহ কাউকে যেন হয়রানি করা না হয়। আর জড়িতদের মধ্যে যদি আওয়ামী লীগের কেউ থাকে তাকেও যেন রেহাই দেওয়া না হয়।’

পরে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, বাসভবন ও ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল রাতে সালথায় পুলিশের সঙ্গে হাজার হাজার জনতার এ সংঘর্ষ হয়। এ সময় তারা প্রথমে থানা ঘেরাও, পরে সরকারি বিভিন্ন কার্যালয় পুড়িয়ে দেয়। এতে দুজন নিহত হয়। র‍্যাব ও পুলিশসহ আরও অনেকে আহত হন। এ ঘটনায় চার হাজার জনকে আসামি করে পুলিশ একটি মামলা করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম