বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও, কনের বাবাকে জারিমানা 

ঠাকুরগাঁও প্রতিনিধি
১০ এপ্রিল ২০২১, ০৮:১৩আপডেট : ১০ এপ্রিল ২০২১, ০৮:১৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো মিরডাঙ্গী বি.এম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী। তার বয়স ১৮ বছর না হওয়ার কারণে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ । শুক্রবার (৯ এপ্রিল) ওই বিয়ের আয়োজনের সময় কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানাও করেন তিনি।

জানা যায়, উপজেলার বাচোর ইউনিয়নের ভাঙ্গবাড়ী গ্রামের এজাবুলের মেয়ের সঙ্গে উপজেলার গোগর গ্রামের আনুমানিক ২২ বছরের এক যুবকের বিয়ের আয়োজন চলছিল। লকডাউন এবং করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব না মেনে আনুষ্ঠান করায় ইউএনও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা উপস্থিত ছিলেন।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বরপক্ষ কনের বাড়িতে আসেনি। অপরদিকে, ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে মেয়ের বাবা লিখিতভাবে অঙ্গীকার করেছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
আতঙ্কের জনপদ মোহাম্মদপুর, স্বস্তি ফিরবে কবে?
আতঙ্কের জনপদ মোহাম্মদপুর, স্বস্তি ফিরবে কবে?
হঠাৎ মামুনুল হক কেন জাতীয় সংসদের আলোচনায়
হঠাৎ মামুনুল হক কেন জাতীয় সংসদের আলোচনায়
শেষ টি-টোয়েন্টিতে অজিদের ১১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
শেষ টি-টোয়েন্টিতে অজিদের ১১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল