মারা গেলেন কিংবদন্তি কবরী

বিনোদন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ০০:৪০আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১১:৪৬

কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী (৭০) আর নেই। টানা ১২ দিন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে হেরে গেছেন।

শুক্রবার দিবাগত রাত (১৭ এপ্রিল) ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন কবরীর ছেলে শাকের চিশতী।

১৫ এপ্রিল বিকাল থেকে তিনি রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

এর আগে ৮ এপ্রিল থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নন্দিত অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী উক্ত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছিলেন।

৫ এপ্রিল করোনা পজিটিভ রেজাল্ট পাওয়ার পর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবরী।

১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক হয় কবরীর। এরপর ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘পরিচয়’, ‘দেবদাস’, 'অধিকার', ‘বেঈমান', ‘অবাক পৃথিবী’, ‘দীপ নেভে নাই’-এর ম‌তো অসংখ্য দর্শক‌প্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন এই কিংবদন্তি।

সম্প্রতি নির্মাতা কবরী শেষ করেছেন তার পরিচালিত সরকারি অনুদান পাওয়া ছবি ‘এই তুমি সেই তুমি’র শুটিং। ছবিতে তিনি নিজেও অভিনয় করেছেন। কবরীর নির্মাণ শুরু হয় ২০০৬ সালে ‘আয়না’ সিনেমা দিয়ে।

আরও পড়ুন:

কবরীর মৃত্যু চলচ্চিত্র অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

কবরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কবরীর মৃত্যুতে বিএনপির শোক

ভালো থাকুন কবরী আপা: শা‌কিব খান

কবরীর মৃত্যুতে রাজনীতিকদের শোক

কবরীর মৃত্যুতে বিএনপির শোক

কিংবদন্তি কবরীর প্রস্থানে ফেসবুক দেয়ালে বিষাদের ছায়া

/এমএম/
সম্পর্কিত
পাম দ’র পাচ্ছেন ‘দ্য লর্ড অব দ্য রিংস’ নির্মাতা
পাম দ’র পাচ্ছেন ‘দ্য লর্ড অব দ্য রিংস’ নির্মাতা
সিনেমায় নির্বাচন: ক্ষমতা, কৌশল আর নৃশংসতার যত গল্প
সিনেমায় নির্বাচন: ক্ষমতা, কৌশল আর নৃশংসতার যত গল্প
ওয়ার্নার ব্রস এখন নেটফ্লিক্সের, শঙ্কায় হলিউড!
ওয়ার্নার ব্রস এখন নেটফ্লিক্সের, শঙ্কায় হলিউড!
ভূমিকম্প: অদৃশ্য বিপদ থেকে বাঁচতে যে প্রস্তুতিগুলো জরুরি
ভূমিকম্প: অদৃশ্য বিপদ থেকে বাঁচতে যে প্রস্তুতিগুলো জরুরি
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প