কবরীর মৃত্যুতে রাজনীতিকদের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ০২:১৪আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১২:২১

খ্যাতনামা অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সাবেক সংসদ সদস্য ও বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

কবরীর মৃত্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি প্রয়াত সারাহ বেগম কবরীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

খ্যাতনাামা এই অভিনেত্রীর মৃত্যুতে আরও শোক জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, অভিনেত্রী সারাহ বেগম কবরী তার অভিনয়ের মধ্য দিয়ে এদেশের মানুষের কাছে চিরস্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন।

এছাড়া পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান শোকবার্তায় কবরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন:

মারা গেলেন কিংবদন্তি অভিনেত্রী কবরী

কবরীর মৃত্যু চলচ্চিত্র অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

কবরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কবরীর মৃত্যুতে বিএনপির শোক

ভালো থাকুন কবরী আপা: শা‌কিব খান

কবরীর মৃত্যুতে বিএনপির শোক

কিংবদন্তি কবরীর প্রস্থানে ফেসবুক দেয়ালে বিষাদের ছায়া

/এসএমএ/ইএইচএস/আইএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতের সম্পৃক্ততার বিরোধিতা জাতীয় মুক্তি কাউন্সিলের
জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতের সম্পৃক্ততার বিরোধিতা জাতীয় মুক্তি কাউন্সিলের
টিভিতে আজকের খেলা (১৩ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ আগস্ট, ২০২৬)
সূর্যকে পুরোপুরি ঢেকে দিলো চাঁদ, ৩০ বছর পর এমন দৃশ্য দেখলো বিশ্ব
সূর্যকে পুরোপুরি ঢেকে দিলো চাঁদ, ৩০ বছর পর এমন দৃশ্য দেখলো বিশ্ব
সর্বাধিক পঠিত
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী