বাঁশখালীর ঘটনায় শাস্তির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ এপ্রিল ২০২১, ২২:২১আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২২:২১

বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলিবর্ষণ, পাঁচ জন নিহত ও অর্ধশতাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

সংগঠনটির পক্ষ থেকে দায়ীদের শাস্তি এবং নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ-চিকিৎসা ও শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা অবিলম্বে পরিশোধের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলার কমিটির আহবায়ক হেলাল উদ্দিন কবির ও সদস্য সচিব আকরাম হোসেন।

বিবৃতিতে শ্রমিক ফ্রন্ট নেতারা বলেন, বকেয়া বেতন-ভাতা দাবি করায় নির্বিচারে গুলি করা, গুলিবিদ্ধ হয়ে পাঁচ জন নিহত এবং শ্রমিক আহত হওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করে নেতারা বলেন, ২০১৬ সালে বাঁশখালীতে কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার সময় পুলিশের গুলিতে চার জন নিহত হয়েছিল। এখন পর্যন্ত ওই ঘটনার কোনও বিচার হয়নি, দায়ীদের শাস্তি হয়নি বলেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী