গণমাধ্যমের ওপরে দায় চাপালেন মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ১৬:১২আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৬:৩৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পত্র-পত্রিকায় আমার বক্তব্য বিকৃত করে ছাপা হয়েছে। টেলিভিশনে ও প্রিন্ট মিডিয়ায় বিকৃত করে প্রচার করা হয়েছে। তিনি বলেন, ‘আমি এরকম কিছু বলি নাই, যে কারণে নিজেকে বিব্রত মনে করবো। এমনকি পার্টি বিব্রত হবে এমন কিছুও বলিনি। এ কারণে দায়ভার আমার নয়।’

রবিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর শাজাহানপুরে নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের ৯ বছর উপলক্ষে শনিবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিতে এই সংবাদ সম্মেলন করেছেন মির্জা আব্বাস। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা  ড. আসাদুজ্জামান রিপন ও ফজলুল হক মিলন।

কিন্তু গতকাল শনিবার আপনি বলেছেন, সরকার গুম করে নাই, এমন প্রশ্নের জবাবে আব্বাস বলেন, ‘৯ বছর ধরেই বলছি, পার্টি থেকে বলা হয়েছে, কারা গুম করেছে। আমি বলেছি, সরকার যদি বলে— আচ্ছা, ঠিকাছে তারা গুম করে নাই, তাহলে আমাদের বলুক, কারা গুম করেছে। আমিও সেটাই জানতে চেয়েছি।’

প্রসঙ্গত, শনিবার দেওয়া ১১ মিনিটের বক্তব্যের একেবারে শেষ দিকে এসে মির্জা আব্বাস দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেন, ‘তবে আমি আজকে বলতে চাই, এখানে সেক্রেটারি জেনারেল আছেন, কথাটা আমি বলতে বলতে ভুলে গেছিলাম। ইলিয়াস গুমের পেছনে, আমি রিপিট করছি, ইলিয়াস গুমের পেছনে আমার দলের লুটপাটকারী, বদমাইশগুলো আছে, তাদের দয়া করে আইডেন্টিফায়েড করার ব্যবস্থা করেন, প্লিজ। এদের অনেকেই চেনেন।’

সেখানে  বিএনপি নেতা আব্বাস আরও বলেন, ‘যারা আজকে ইলিয়াসকে গুম করেছে, আমি জানি, আওয়ামী লীগ সরকার গুম করে নাই। কিন্তু গুমটা করলো কে? এই সরকারের কাছে আমি জানতে চাই। এই সরকারের কাছে আমি এটা জানতে চাই।’

আরও পড়ুন:

ইলিয়াস আলীকে সরকার গুম করেনি: মির্জা আব্বাস

নিখোঁজ ইলিয়াস আলীর সঙ্গে কার ঝগড়া হয়েছিল? ছয় ঘণ্টার ব্যবধানে মির্জা আব্বাসের সুর বদল

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম