ইলিয়াস আলীকে সরকার গুম করেনি: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ১৯:২৭ আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২০:০৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আমি জানি, বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগ সরকার ইলিয়াসকে গুম করে নাই। কিন্তু গুমটা করলো কে? এই সরকারের কাছে আমি এটা জানতে চাই।’

শনিবার (১৭ এপ্রিল) বিকালে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মিলনীর উদ্যোগে বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় আব্বাস এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘একজন জলজ্যান্ত তাজা রাজনৈতিক নেতা গুম হয়ে গেলো, আমাদের একজন নেতা সালাহউদ্দিন আহমেদকে দেশ থেকে পাচার করে নিয়ে গেলো, আমাদের চৌধুরী আলমকে গুম করে দেওয়া হলো, আমাদের কত ছেলেকে গুম করে দেওয়া হলো। আমি বুঝলাম, এই সরকার করে না। তাহলে করলো কারা? আমি বলতে চাই, যারা করেছে তারা এদেশের স্বাধীনতা চায় না, তারা এ দেশটাকে স্বাধীন সার্বভৌম থাকতে দেবে না।’

ইলিয়াস আলীর গুম হওয়া প্রসঙ্গে মির্জা ফখরুলের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনও এক ব্যক্তির সঙ্গে তার বাগবিতণ্ডা হয় মারাত্মক রকমের। ইলিয়াস খুব গালিগালাজ করেছিলেন তাকে। সেই যে পেছন থেকে দংশন করা সাপগুলো, আমার দলে এখনও রয়ে গেছে। যদি এদের দল থেকে বিতাড়িত না করেন, তাহলে কোনও পরিস্থিতিতেই দল সামনে এগোতে পারবে না।’

সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে এই নিখোঁজ হওয়া, গুম করে দেওয়ার ঘটনা ইলিয়াস আলীকে দিয়ে শুরু হয়েছে এবং এটা করেই প্রথমে বাংলাদেশি জাতীয়তাবাদী যে শক্তি সেই শক্তিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হয়েছে।’

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটি কতদূর?
এনসিপির কমিটি নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক মন্তব্য, বললেন, ‘ছাগল চোরও পদ পেয়েছে’
থানার সামনে যুবলীগের মিছিল, ধাওয়া দিয়ে ৮ জনকে ধরলেন বিএনপি নেতাকর্মীরা
সর্বশেষ খবর
মেলানিয়ার একক মধ্যস্থতায় এক শহরে যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া-ইউক্রেন
মেলানিয়ার একক মধ্যস্থতায় এক শহরে যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া-ইউক্রেন
ইউরোপের পোশাক বাজারে বাড়ছে চীনের দখল, বড় ধাক্কায় বাংলাদেশের রফতানি আয়
ইউরোপের পোশাক বাজারে বাড়ছে চীনের দখল, বড় ধাক্কায় বাংলাদেশের রফতানি আয়
কিশোরীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫
কিশোরীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫
শুকি ইতোফুসার গোল, পিছিয়ে পড়েও তাজিক ক্লাবকে হারালো ফর্টিস
শুকি ইতোফুসার গোল, পিছিয়ে পড়েও তাজিক ক্লাবকে হারালো ফর্টিস
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা