বিয়ের একদিনের মাথায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বরিশাল প্রতিনিধি
২০ এপ্রিল ২০২১, ১৮:০৫আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৯:১১

বিয়ের একদিনের মাথায় বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার রাতে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় নির্যাতিতা বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। জসিম নগরীর সাগরদী এলাকার শুক্কুর আলীর ছেলে। গত ১৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জসিম বিয়ে করেন।

নগরীর বাসিন্দা নির্যাতিতা তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, প্রথমে জসিম তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের একপর্যায়ে ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর জসিম তার বাসায় গিয়ে দেখতে পান সেখানে তরুণী ছাড়া আর কেউ নেই। এ সময় তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয় জসিম। কিন্তু তরুণী তাতে রাজি না হলে বিয়ের কথা বলে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করায় সে গর্ভবতী হয়ে পড়ে। পরবর্তীতে জসিম একইভাবে বিয়ের কথা বলে বরিশাল জেনারেল হাসপাতালে নিয়ে তার গর্ভপাত ঘটায়।

এরপর জসিম ঢাকায় হোটেলে, ওই তরুণীর বাসা এবং নগরীর চাংপাই রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থানে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ চলতি বছরের ৫ মার্চ রাত সাড়ে ১১টায় ওই তরুণীর বাসায় গিয়ে দুদিনের মধ্যে বিয়ের কথা বলে ধর্ষণ করে ভোর ৫টায় জসিম তার বাসায় চলে যায়। দুদিন অতিবাহিত হওয়ার পর বিয়ের জন্য চাপ দিলে জসিম তরুণীকে জানায়, সে বিয়ে করেছে। এ ঘটনায় নির্যাতিতা ধর্ষণের অভিযোগ দেন থানায়।

এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, তরুণীর লিখিত অভিযোগ গ্রহণ করে তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে অবশ্যই অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত জসিম উদ্দিন বলেন, গত রবিবার বিয়ে করেছেন তিনি। এই খবরে রাজনৈতিক প্রতিপক্ষ ওই তরুণীকে ব্যবহার করে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ দায়ের করিয়েছেন। তিনি বারবার বলেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম