ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ফরিদপুর সংবাদদাতা
২১ এপ্রিল ২০২১, ০৯:২১আপডেট : ২১ এপ্রিল ২০২১, ০৯:২১

ফরিদপুরের বোয়ালমারীতে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মিলন খান (৩৮) নামের একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) রাত পোনে ১১টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘাতক ট্রাক

জানা যায়, মিলন খান বোয়ালমারী বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে খুলনা থেকে ছেড়ে আসা একটি গ্যাস সিলিন্ডার ভর্তি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে।

/এসটি/
সম্পর্কিত
দুই গাড়ির মাঝে পড়ে জামায়াত নেতার হাত বিচ্ছিন্ন, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো ছাত্রশিবির নেতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ জুন, ২০২৬)
ভুল স্বীকার করলে জামায়াতের রাজনীতি সহজ হবে: মির্জা ফখরুল
ভুল স্বীকার করলে জামায়াতের রাজনীতি সহজ হবে: মির্জা ফখরুল
গাড়ি ভাড়াটা এখনও দিতে পারিনি, মাসের শেষ: সংসদে নাহিদ ইসলাম
গাড়ি ভাড়াটা এখনও দিতে পারিনি, মাসের শেষ: সংসদে নাহিদ ইসলাম
ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প