গাড়ি ভাড়াটা এখনও দিতে পারিনি, মাসের শেষ: সংসদে নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৬, ০৪:৫৮ আপডেট : ২৯ জুন ২০২৬, ০৪:৫৮

দুর্নীতি রোধে গণভোট বাস্তবায়ন এবং ৫ আগস্টের পর রাজনৈতিক নেতাদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর খুলে দেওয়া এবং জুলাই ফাউন্ডেশনে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নাহিদ ইসলাম বলেন, ‘দুর্নীতিকে যদি সত্যি রোধ করতে হয়, তবে আমাদের অবশ্যই গণভোট বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায়ের ভিত্তিতে সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুশাসন সম্ভব নয়।’

সরকার দলীয় এক সংসদ সদস্যের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আমি একটু অন্য বিষয়ে যেতে চাই। আমাদের একজন সরকার দলীয় সংসদ সদস্য তারা এক বক্তব্যে বলেছেন, এখন অনেকে গাড়ি চড়ে। আগে তারা কি চড়তো, রিকশায় চড়তো এখন তারা গাড়ি চড়ে এরকম একটা কথা বলেছেন।  আজকে মাসের কত তারিখ? ২৮, আমি রেন্ট-এ কারে ভাড়া নিয়ে একটা গাড়ি ব্যবহার করা লাগে আমার নিরাপত্তার জন্য। তো সেই গাড়ি ভাড়াটা এখনও দিতে পারিনি, মাসের শেষ। তো আমাদের সরকারদলীয় অনেক নেতা জেলে থাকা অবস্থায় তাদের সম্পদ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগ আমলে, মাশাআল্লাহ। এই আমলে সেটা কয়েক গুণ কয় গুণ বৃদ্ধি পাবে এটা আমরা জানি না। যারা ধান ক্ষেতে, পাট ক্ষেতে থাকতে হতো ৫ আগস্টের পরে তাদের জীবনের কি পরিবর্তন হয়েছে, তারা তাদের প্রতিবেশীরা খুব ভালো করেই জানে।’

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় সরকারের উদ্যোগ নিয়ে এনসিপি নেতা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতরের নিজস্ব কাজ আছে, কিন্তু জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে পুনর্বাসন ও কাউন্সেলিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করা সম্ভব, যা সরকারি অধিদফতরের পক্ষে কঠিন। তাই জুলাই ফাউন্ডেশনে বিশেষ বরাদ্দ দিতে আমি অর্থমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘শোনা যাচ্ছে সরকারের একটি অংশ জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর খুলতে দিচ্ছে না। আমরা আশা করি এই তথ্যটি সত্য নয়। ৫ আগস্টের মধ্যেই যাতে এই জাদুঘর সর্বসাধারণের জন্য ওপেন করা হয়, সেই দাবি জানাচ্ছি।’

/এসএমএ/এফআর/
সম্পর্কিত
প্রতিবন্ধী অধিকারবিষয়ক সংসদীয় ককাস গঠন, কী করবেন তারা
কমিটি গঠন ও ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে যেসব নির্দেশনা দিলো এনসিপি
‘দেশ বেপরোয়া হয়ে উঠেছে, এ অবস্থায় স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব নয়’
সর্বশেষ খবর
ভারত সিরিজের মাঝেই চোট ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে
ভারত সিরিজের মাঝেই চোট ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে
সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শিক্ষার্থীদের
সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শিক্ষার্থীদের
লক্ষ্মীপুরে ৫ ও বানিয়াচংয়ে ৮ জনকে হত্যায় ২ প্রতিবেদন প্রস্তুত
মানবতাবিরোধী অপরাধ লক্ষ্মীপুরে ৫ ও বানিয়াচংয়ে ৮ জনকে হত্যায় ২ প্রতিবেদন প্রস্তুত
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা