চিঠি লিখে করোনার টিকা ফিরিয়ে দিয়ে গেলো চোর

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০২১, ০৯:২৫আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১০:৪৯
image

করোনাভাইরাসের ১৭০০ ডোজ টিকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া ভারতের এক চোর তা ফিরিয়ে দিয়েছে। বৃহস্পতিবার হরিয়ানার জিন্দের একটি হাসপাতালে ওই ব্যাগ ফিরিয়ে দিয়ে হাতে লেখা একটি চিঠি দিয়ে গেছে সেই চোর। তাতে লেখা রয়েছে, ব্যাগে করোনার ওষুধ থাকার কথা জানা ছিলো না তার। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চুরি যাওয়া ওই ব্যাগে ভারতে অনুমোদন পাওয়া কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের টিকা রাখা ছিলো। জিন্দের জেনারেল হাসপাতালে স্টোর রুম থেকে ব্যাগটি হারিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে সেটির সঙ্গে একটি চিঠিও ফিরে পায় হাসপাতাল কর্মীরা। এখন ওই চোরকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এছাড়া এই ঘটনায় একটি মামলাও দায়ের হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, দুপুরের দিকে সিভিল লাইন পুলিশ স্টেশনের বাইরে একটি চায়ের দোকানে এক ব্যক্তির হাতে ব্যাগটি ধরিয়ে দেয় এক ব্যক্তি। থানায় খাবার সরবরাহ করা লোকটির হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে চোর পালিয়ে যায়।

পুলিশের সন্দেহ চোর সম্ভবত করোনার ওষুধ রেমডেভির ভেবেই টিকার ডোজগুলো নিয়ে পালিয়ে যায়।

আগামী ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সী সব নাগরিককে টিকা দেওয়া শুরু করছে ভারত। আগামী ২৮ এপ্রিল থেকে এই বয়সীদের নিবন্ধন শুরু হবে। নিবন্ধন প্রক্রিয়া এবং এর জন্য প্রয়োজনীয় নথিপত্র আগের মতোই থাকবে।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। হাসপাতালে অক্সিজেন সংকট কিংবা একটি বেডের জন্য হাহাকারের নিদারুণ গল্পে ভরে উঠছে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।

/জেজে/বিএ/
সম্পর্কিত
একসাথে মরতে গাড়িতেই বোমা ফাটালেন সাবেক প্রেমিক, তারপর যা ঘটলো
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
তাজিয়া মিছিলে বিষ ছড়ানোর অভিযোগ, ১৪ হাজার ৯০০ ক্যাপসুল জব্দ
সর্বশেষ খবর
‘বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যা তাদের ক্ষমতার ভাগ দেবে’
‘বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যা তাদের ক্ষমতার ভাগ দেবে’
জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ 
জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ 
‘প্রথমবার বিরোধী দলে আসায় সমালোচনায় ভুল হচ্ছে, আরও দু-চারবার আসলে শিখে যাবেন’
‘প্রথমবার বিরোধী দলে আসায় সমালোচনায় ভুল হচ্ছে, আরও দু-চারবার আসলে শিখে যাবেন’
ইসরায়েল-লেবানন চুক্তিকে ‘আত্মসমর্পণ’ বলে প্রত্যাখ্যান হিজবুল্লাহর
ইসরায়েল-লেবানন চুক্তিকে ‘আত্মসমর্পণ’ বলে প্রত্যাখ্যান হিজবুল্লাহর
সর্বাধিক পঠিত
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক