মুসা ম্যানশন সিলগালা, সকল রাসায়নিক দ্রব্য অপসারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ২১:০৯আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২১:০৯

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা মুসা ম্যানশন সিলগালা করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ৬ তলা ভবনটি সিলগালা করে দেওয়া হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর অঞ্চল-৪ এর আঞ্চলিক নিবার্হী কর্মকর্তা মো. হায়দার আলী এই অভিযানের নেতৃত্ব দেন।

এর আগে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভবনের দুই তালা ও নীচ তালায় যেসব রাসায়নিক দ্রব্যাদির গোডাউন ছিলো, সেসব রাসায়নিক দ্রব্যাদি অপসারণ করা হয়।

হায়দার আলী সাংবাদিকদের বলেন, ভবনের নিচতলায়-দোতলায় যেসব দোকান ও গোডাউন ছিল সেগুলো পরিচালনার জন্য সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স ফায়ার সার্ভিস ও বিস্ফোরক অধিদফতরের কোনো অনুমোদন ছিল না। ঝুঁকি এড়াতে ভবনের দোকান এবং গুদাম থেকে রাসায়নিক দ্রব্যাদি অপসারণ করা হয়েছে‌। মাতুয়াইলে ডিএসসিসির ল্যান্ডফিলে সেগুলো পুঁতে ফেলা হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতি: সচিব) এবিএম আমিন উল্লাহ নুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভবনটি এরমধ্যে সিলগালা করা হয়েছে। ভবনটি সিলগালা হওয়ায় বাসিন্দারা নিজেদের ফ্ল্যাটে তালা দিয়ে অন্যত্র চলে গেছেন। ভবনটিতে বাড়ানো হয়েছে পুলিশ ও নিরাপত্তা ব্যবস্থা। ভবনটির বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়ির ভেতর এখনও ধোঁয়া এবং গরম আছে। ফায়ার সার্ভিস বিষয়টি পর্যবেক্ষণ করছে।’

তিনি বলেন, ‘বিশেষজ্ঞ টিম দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে ভবনটিতে বসবাস করার উপযোগিতা রয়েছে কিনা। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা হলে কোর্টের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করবো।’

আরটি/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী