কাল থেকে ভারতীয় সীমান্ত বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২১, ১৭:৫৫আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১৮:১৭

সোমবার (২৬ এপ্রিল) সকাল ৬টা থেকে ভারতের সঙ্গে সব সীমান্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। এই সিদ্ধান্ত আগামী ১৪ দিন বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে কেউই দেশে ঢুকতে বা বের হতে পারবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস। রবিবার (২৫ এপ্রিল) বিকালে তিনি এ তথ্য জানান।

মাশফি বিনতে সামস বলেন, ‘তবে সীমান্ত দিয়ে বাণিজ্য ব্যবস্থা বলবৎ থাকবে। এছাড়া যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কোভিড টেস্ট ও কলকাতা মিশনের ছাড়পত্র সাপেক্ষে বাংলাদেশে প্রবেশের সুযোগ থাকবে।’

তিনি বলেন, ‘ওইসব বাংলাদেশির দেশে প্রবেশের পর বাধ্যতামূলক ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।’

এদিকে শনিবার (২৪ এপ্রিল) পর্যন্ত অনেক ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছেন। এমনকি গতকাল শুধু বেনাপোল সীমান্ত দিয়ে ৫৪০ জন ভারতীয় প্রবেশ করেছেন এবং অন্যান্য সীমান্ত দিয়েও ৩০ থেকে ৪০ জন করে প্রবেশ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে এক কর্মকর্তা বলেন, যারা এই সিদ্ধান্তের আগে ঢুকেছেন, তাদের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ হবে না।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বাংলাদেশে লকডাউন চালু হওয়ার দিন থেকে ভারতীয় দূতাবাস ভিসা কার্যক্রম বন্ধ রাখলেও বাংলাদেশ ভারতীয়দের জন্য ভিসা দিচ্ছে।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম