আদালতে মামুনুল 

‘পুলিশ কর্মকর্তার অনুরোধে বায়তুল মোকাররমে গিয়েছিলাম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২১, ১৩:৩২আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১৩:৩২

পুলিশের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তার কথা রাখতে গিয়ে ২৬ মার্চ বায়তুল মোকাররমে গিয়েছিলেন বলে আদালতকে জানিয়েছেন হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

সোমবার (২৬ এপ্রিল) রিমান্ড শুনানি চলাকালে আদালতের অনুমতি নিয়ে মাওলানা মামুনুল হক বিচারককে এসব কথা বলেন।

আদালতে মামুনুল বলেন, ‘গত ২৬ মার্চ আমি বাংলাবাজার জুমা মসজিদে পুলিশ প্রটেকশনে নামাজ পড়িয়েছি। নামাজ শেষে জানতে পারি বায়তুল মোকাররমে মুসল্লিরা এক হয়েছেন। এরপর একজন ডিআইজির অনুরোধে আমি তখনই বায়তুল মোকাররম মসজিদে যাই, সেখানে আমাকে বক্তব্য রাখতে বলা হয়। তারপর ওইখানে আমি বক্তব্য রাখি। আমি তো কোনও অন্যায় করিনি। ভবিষ্যতে পুলিশ কোনও অনুরোধ করলে আমরা তো কোথাও যেতে পারবো না।’

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুলের বক্তব্যে বিষয়ে আদালতকে বলেন, ‘তিনি এভাবে আদালতে বক্তব্য দিতে পারেন না।’

মামুনুল আরও বলেন, ‘আপনি (আদালতের বিচারক) চাইলে আমার ওইদিনের কল রেকর্ড চেক করতে পারেন।’

আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, ‘পল্টন থানার করা মামলায় বাদী পক্ষের কোনও তথ্য ঠিক নেই। তিনি কোন হাসপাতালে ছিলেন তার কোনও তথ্য দেননি তারা।’

মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডব ও চলতি বছরের ২৬ মার্চ বায়তুল মোকাররমের ঘটনার পৃথক ২ মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন:

ফের ৭ দিনের রিমান্ডে মামুনুল

/এমএইচজে/এসটি/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
৪৭, ৭১ ও ২৪-এর চেতনায় রাজনীতির গতিপথ ঠিক করতে হবে: মামুনুল
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের