ইন্দোনেশিয়ার বিমানবন্দরে করোনা টেস্ট নিয়ে জালিয়াতি

বিদেশ ডেস্ক
০৬ মে ২০২১, ০৯:৩৬আপডেট : ০৬ মে ২০২১, ০৯:৩৬

করোনাভাইরাস টেস্টের জন্য নাকের ভেতর থেকে নমুনা সংগ্রহ করতে যে কাঠি ব্যবহার করা হয়, সেটি ধুয়ে পুনরায় বিক্রি এবং ব্যবহারের অভিযোগে ইন্দোনেশিয়ার একটি ঔষধ কোম্পানির কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, মেডানের একটি বিমানবন্দরে নয় হাজার যাত্রীর ক্ষেত্রে নাক থেকে নমুনা সংগ্রহের যেসব কিট বা কাঠি ব্যবহার করা হয়েছে, সেগুলো এর আগেও ব্যবহার করা হয়েছিল।

এই জালিয়াতির অভিযোগে ইন্দোনেশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত ঔষধ কোম্পানি কিমিয়া ফার্মাকে এখন আইনি পদক্ষেপের মুখে দাঁড়াতে হতে পারে। কোভিড-১৯ মহামারির সময় পৃথিবীর বিভিন্ন দেশে টেস্ট করার পরীক্ষার জন্য নাকের ভেতর থেকে নমুনা সংগ্রহ করা একটি সাধারণত বিষয়। পুলিশ বলছে, উত্তর সুমাত্রার মেডানে অবস্থিত কুয়ালানামু বিমানবন্দরে এই জালিয়াতির ঘটনা গত ডিসেম্বর মাস থেকে চলে আসছে।

বিমানে ভ্রমণ করতে হলে যাত্রীর কোভিড-১৯ নেগেটিভ সনদ লাগে। সেজন্য বিমানবন্দরের ভেতরে যাত্রীদের নমুনা সংগ্রহ এবং তাৎক্ষণিক পরীক্ষার ব্যবস্থা করা হয়।

কিমা ফার্মার সরবরাহ করা র‍্যাপিড অ্যান্টিজেন কিট ব্যবহার করছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীরা অভিযোগ করছিল যে, তারা ভুয়া পজিটিভ রিপোর্ট পাচ্ছে। এরপর একজন পুলিশ সদস্য ছদ্মবেশে যাত্রী সেজে পরীক্ষা করতে যায়। তার রিপোর্ট যখন পজিটিভ আসে, তখন পুলিশ পরীক্ষাগার ঘেরাও করে এবং সেখান থেকে একাধিকবার ব্যবহার করা টেস্ট কিট উদ্ধার করে।

স্থানীয় গণমাধ্যম বলছে, এই জালিয়াতির মাধ্যমে ঔষধ কোম্পানির কিছু কর্মকর্তা প্রায় সোয়া লাখ ডলার হাতিয়ে নিয়েছে। এই অর্থ দিয়ে একজন অভিযুক্ত কর্মকর্তার জন্য বিলাসবহুল বাড়ি নির্মাণ করা হয়েছে কি-না সেটি খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর কিমা ফার্মা তাদের অভিযুক্তদের বরখাস্ত করেছে এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আরও জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে।

এশিয়ার যে কয়েকটি দেশ করোনাভাইরাস সংক্রমণের কারণে বিপর্যস্ত হয়েছে তাদের মধ্যে ইন্দোনেশিয়া অন্যতম। দেশটিতে এ পর্যন্ত প্রায় ১৯ লাখ রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে ৪৬ হাজারের বেশি। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাংলাদেশ-চীন আলোচনায় নজর রাখছে ভারত
সর্বশেষ খবর
৯২ বছর পর নকআউট পর্বে মিশর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
৯২ বছর পর নকআউট পর্বে মিশর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
তৃণমূলে জোরদার প্রচারণা, কিন্তু প্রার্থী কেন ঘোষণা করছে না বিএনপি
তৃণমূলে জোরদার প্রচারণা, কিন্তু প্রার্থী কেন ঘোষণা করছে না বিএনপি
ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেফতার ৩
ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেফতার ৩
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা