২৮শ’ পরিবারকে ইফতার সামগ্রী দিলেন মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২১, ১৯:৫১আপডেট : ০৭ মে ২০২১, ১৯:৫১

২৮শ’ পরিবারকে ইফতার সামগ্রী দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। শুক্রবার (৭ মে) বিকালে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর কমিউনিটি সেন্টার এলাকায় পথশিশু, হতদরিদ্র, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় মেয়র বলেন, করোনা পরিস্থিতিতে পবিত্র রমজানে খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ আমার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

আতিকুল ইসলাম বলেন, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’র মাধ্যমে আজ ডিএনসিসির ৬, ৭, ১৫, ১৭, ১৯, ২০ ও ৩২ নম্বর এই ৭টি ওয়ার্ডের প্রতিটির জন্য ৪শ’ প্যাকেট করে সর্বমোট ২ হাজার ৮শ’ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হলো। আগামীকাল থেকে প্রতিদিন ৯টি ওয়ার্ডের প্রতিটির জন্য ৪শ’ প্যাকেট করে ৩ হাজার ৬শ’ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হবে। পর্যায়ক্রমে ডিএনসিসির সবগুলো ওয়ার্ডেই এ কার্যক্রম চলবে।

তিনি আরও বলেন, করোনাকালে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য সাধারণ ও সংরক্ষিত আসনের ৭২ জন কাউন্সিলরের প্রত্যেককে এক লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

আতিকুল ইসলাম বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ওয়ার্ড প্রতি ৫শ’ জন অসহায়-হতদরিদ্র মানুষকে শাড়ি ও লুঙ্গি বিতরণের জন্য ৭২ জন কাউন্সিলরের প্রত্যেককে ১ লাখ ৭৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আতিকুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে দোকানপাট ও শপিং মলসমূহে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানতে হবে, অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থার সম্মুখীন হতে হবে। এমনকি স্বাস্থ্যবিধি না মানলে সংশ্লিষ্ট দোকানপাট ও শপিং মল বন্ধ করে দেওয়া হবে।

তিনি বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারি নিষেধাজ্ঞা ও লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

 

/এসএস/এনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের