নেশাগ্রস্ত ব্যক্তিকে কি জাকাত দেওয়া যাবে?

মুফতি ইমরানুল বারী সিরাজী
১১ মে ২০২১, ১০:০০আপডেট : ১১ মে ২০২১, ১০:০০

প্রশ্ন: নেশাগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া কি জায়েজ হবে?

উত্তর: ফাসেক, মদ্যপ, নেশাখোর, এসব ব্যক্তি যদি দরিদ্র হয়, তবে তাদের জাকাত দেওয়া দ্বারাও জাকাত আদায় হবে। যদিও উত্তম হচ্ছে নেককার মিসকিনদের দান করা। কেননা, হাদিস শরিফে বর্ণিত হয়েছে, ‘তোমার খানা যেন নেক লোকেরা খায়’। অবশ্য যদি পূর্ণ বিশ্বাস থাকে যে, ওই ব্যক্তি জাকাতের অর্থ দিয়ে মদ কিংবা নেশাজাতীয় দ্রব্য সেবন করবে তবে তাকে জাকাত দেওয়া জায়েজ হবে না। যেহেতু এটা অন্যায় কাজে সহযোগিতা। আর অন্যায় কাজে সহযোগিতা করাও অন্যায়।

তথ্যসূত্র: সুরা মায়েদা, আয়াত নং- ২, ফতোয়ায়ে শামি, খণ্ড-২, পৃষ্ঠা-৭৯, ফতোয়ায়ে দারুল উলুম, খণ্ড-৬, পৃষ্ঠা-২৩৫, আহকামে জাকাত (লেখক: মুফতি তকি উসমানি) পৃষ্ঠা-১১৯।

সংকলন: মাওলানা মুফতি ইমরানুল বারী সিরাজী, দাওরায়ে হাদিস, দারুল উলুম দেওবন্দ, উত্তর প্রদেশ, ভারত।ইফতা, জামিয়া আন‌ওয়ারুল হুদা,  হায়দারাবাদ, ভারত। খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা।

/এসটিএস/এফএএন/
সম্পর্কিত
সাহাবি ছাড়া অন্য কারও নামের সঙ্গে কি ‘রাদিয়াল্লাহু আনহু’ বলা যাবে?
যাকাতভিত্তিক অর্থনীতি: দারিদ্র্য বিমোচনের সম্ভাবনা
নারীর অলংকারের জাকাতের কথা যেন ভুলে না যাই
সর্বশেষ খবর
জুলাই পুনর্জাগরণে দেশজুড়ে এনসিপির মাসব্যাপী কর্মসূচি
জুলাই পুনর্জাগরণে দেশজুড়ে এনসিপির মাসব্যাপী কর্মসূচি
অতিরিক্ত সময়ে গড়ালো জার্মানি-প্যারাগুয়ের লড়াই
অতিরিক্ত সময়ে গড়ালো জার্মানি-প্যারাগুয়ের লড়াই
সরকারি হাসপাতালের খাবারের এ কী হাল
সরকারি হাসপাতালের খাবারের এ কী হাল
প্রথমার্ধে বল দখলে আধিপত্য জার্মানির, গোল প্যারাগুয়ের
প্রথমার্ধে বল দখলে আধিপত্য জার্মানির, গোল প্যারাগুয়ের
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু