সরকারি হাসপাতালের খাবারের এ কী হাল

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ০৩:৪৮আপডেট : ৩০ জুন ২০২৬, ০৩:৪৮

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। রোগীদের দাবি, হাসপাতালের খাবারের মান অত্যন্ত খারাপ হওয়ায় বাধ্য হয়ে তা গ্রহণ করছেন তারা।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, দুপুরের খাবারে রোগীদের ভাত, ডাল ও মাছ পরিবেশন করা হচ্ছে। তবে নির্ধারিত মেনু অনুযায়ী মাছ বা মুরগির মাংসের পাশাপাশি সবজি থাকার কথা থাকলেও আলাদাভাবে কোনও সবজি পরিবেশন করতে দেখা যায়নি। এছাড়া পরিবেশিত মাছের আকার অত্যন্ত ছোট এবং রান্না করা তরকারির মান নিয়েও প্রশ্ন তুলেছেন রোগীরা।

হাসপাতালে ভর্তি সাইদার, শারমিন, মমিন আনোয়ারা অভিযোগ করে বলেন, দুপুর ও রাতের খাবারে যে তরকারি দেওয়া হয় তা খুবই নিম্নমানের। তরকারিতে প্রয়োজনীয় উপকরণ ও স্বাদের অভাব রয়েছে। অনেক সময় তা পানির মতো পাতলা থাকে, যেখানে সামান্য পরিমাণ মাছের টুকরা দেওয়া হয়। একই অবস্থা ডালেরও। বাধ্য হয়েই তারা এসব খাবার খাচ্ছেন।

সরকারি হাসপাতালের খাবারের এ কী হাল

নাম প্রকাশ না করার শর্তে খাবার পরিবেশনকারী একজন কর্মী বলেন, আমাদের যেভাবে রান্না করে খাবার দেওয়া হয়, আমরা সেভাবেই রোগীদের মাঝে পরিবেশন করি।

এ বিষয়ে খাবার সরবরাহকারী ঠিকাদার শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ইমাম আল নাজিমুল হক বিপ্লব বলেন, রোগীদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। ঠিকাদারের সঙ্গে কথা বলে হাসপাতালের খাবারের মান আরও উন্নত করার চেষ্টা করা হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে ইউজিসি  
বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে ইউজিসি  
ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরানকে ‘সাদা পতাকা’ তোলার আহ্বান
ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরানকে ‘সাদা পতাকা’ তোলার আহ্বান
আসিয়ান কাপ নিয়ে ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ 
আসিয়ান কাপ নিয়ে ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ 
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’