অক্সিজেন সংকটে ভারতের এক হাসপাতালে ১১ করোনা রোগীর মৃত্যু

বিদেশ ডেস্ক
১১ মে ২০২১, ০৯:৩১আপডেট : ১১ মে ২০২১, ১০:৪০
image

অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হওয়ায় ভারতের অন্ধ্র প্রদেশের তিরুপাতি শহরের এক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা ১১ করোনা রোগীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলের ধারণ করা ভিডিওতে দেখা গেছে রুইয়া হাসপাতালের কর্মীরা রোগীদের জীবন বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের মহামারির প্রাণঘাতী দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে ভারত। আর এই সময়ে মেডিক্যাল অক্সিজেন সংকট দেশটির একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর আগে দিল্লির কয়েকটি হাসপাতালেও অক্সিজেন সংকটে করোনা রোগীদের মৃত্যুর ঘটনা ঘটে।

সোমবার রুইয়া হাসপাতালে ভর্তি থাকা রোগীর স্বজনদের অভিযোগ প্রায় ৪৫ মিনিট ধরে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়। তবে চিতোর জেলা কালেক্টর এম হরি নারায়নের দাবি অক্সিজেন সিলিন্ডার আবারও পূর্ণ করতে মাত্র পাঁচ মিনিট লাগে আর তাতেই প্রেসার কমে যায়।

হরি নারায়ন বলেন, ‘পাঁচ মিনিটের মধ্যে অক্সিজেন সরবরাহ ঠিক করা হয় আর এখন সবকিছু স্বাভাবিক আছে। আমরা অতিরিক্ত সিলিন্ডার মজুত করেছি আর ভয় পাওয়ার কোনও কারণ নেই। চিকিৎসা কর্মীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।‘

তামিল নাড়ু থেকে অক্সিজেন পৌঁছাতে বিলম্ব হওয়ায় এই সংকট শুরু হয় বলে জানান হরি নারায়ন। তিনি জানান ওই হাসপাতালে প্রায় এক হাজার করোনা রোগী চিকিৎসা নিচ্ছে এর মধ্যে প্রায় সাতশ’ রোগীই আইসিইউতে চিকিৎসাধীন। রোগীদের দেখভাল করতে তাৎক্ষণিকভাবে প্রায় ৩০ জন ডাক্তার ছুটে যান।

১১ রোগীর মৃত্যুতে শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি। এই ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। ভারত জুড়ে অক্সিজেন সরবরাহ তদারকি করতে গত সপ্তাহে ১২ সদস্যের ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

করোনাভাইরাসের মহামারিতে ভারতের দুই কোটি ৬৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে সোমবারই শনাক্ত হয়েছে তিন লাখ ৬৬ হাজার। অন্ধ্র প্রদেশে এখন পর্যন্ত ১২ লাখ ৮৭ হাজার রোগী শনাক্ত হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
কেরালাকে ছাড়িয়ে ভারতের ‘নারিকেল রাজধানী’ এখন কোন রাজ্য
ভারতে ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিতে কোন কোন অঞ্চল
সর্বশেষ খবর
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিলের রায় মঙ্গলবার
চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিলের রায় মঙ্গলবার
কালকের ঘটনায় আবার রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, পুলিশসহ আহত ২০
কালকের ঘটনায় আবার রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, পুলিশসহ আহত ২০
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা