বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২৬, ১৯:৪১ আপডেট : ২৯ জুন ২০২৬, ১৯:৪১

ভারতের তীব্র উদ্বেগ সত্ত্বেও বাংলাদেশের বহুল আলোচিত তিস্তা নদী সর্বাত্মক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প (টিআরসিএমআরপি)-তে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে বেইজিং জোর দিয়ে জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে তাদের এই দ্বিপাক্ষিক সহযোগিতা অবশ্যই যেকোনও তৃতীয় পক্ষের প্রভাব থেকে মুক্ত থাকা উচিত।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ভারতের গুরুতর উদ্বেগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, আমি জোর দিয়ে বলতে চাই যে, চীন-বাংলাদেশ সহযোগিতা কোনও তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটি অবশ্যই তৃতীয় পক্ষের প্রভাব থেকে মুক্ত রাখা উচিত।

তিস্তা নদী নিয়ে ঢাকা-বেইজিংয়ের এই যৌথ উদ্যোগের বিষয়ে ভারতের উদ্বেগের কারণ হলো, তিস্তা অববাহিকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তের অত্যন্ত কাছাকাছি অবস্থিত।

তবে চীন এই প্রকল্পটিকে জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বর্ণনা করেছে। মুখপাত্র জিয়াকুন বলেন, তিস্তা নদীর সর্বাত্মক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার একটি জীবনযাত্রাকেন্দ্রিক প্রকল্প, যাকে বাংলাদেশ পক্ষ অত্যন্ত উচ্চ গুরুত্ব দেয়। এই প্রকল্পে যথাসম্ভব সহযোগিতা করতে চীন সম্পূর্ণ প্রস্তুত।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন কৌশলের সঙ্গে আরও বৃহত্তর সমন্বয় সাধন এবং অর্থনৈতিক, বাণিজ্য, পানিসম্পদ ও জীবনযাত্রার মানোন্নয়নের মতো ক্ষেত্রগুলোতে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা বাড়াতে চীন প্রস্তুত রয়েছে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
সোমালীয় জলদস্যুদের কবজায় আমিরাতের কার্গো জাহাজ
সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র আলবেনিয়া, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ
মার্কিন বাহিনীর ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার ইরানের
সর্বশেষ খবর
সোমালীয় জলদস্যুদের কবজায় আমিরাতের কার্গো জাহাজ
সোমালীয় জলদস্যুদের কবজায় আমিরাতের কার্গো জাহাজ
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির বড় চক্র, জড়িত কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির বড় চক্র, জড়িত কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা
তিন মাসে ৩২ হাজার ৭১১ জন গ্রেফতার, ধরা পড়েনি কোনও শীর্ষ সন্ত্রাসী
তিন মাসে ৩২ হাজার ৭১১ জন গ্রেফতার, ধরা পড়েনি কোনও শীর্ষ সন্ত্রাসী
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও