ঈদে বাংলাদেশিদের জন্য আসছে সালমানের নতুন ছবি ‌‘রাধে’!

বিনোদন ডেস্ক
১১ মে ২০২১, ১৪:১৪আপডেট : ১১ মে ২০২১, ১৮:০৩

মুক্তিপ্রতীক্ষিত বলিউডের আলোচিত ছবি ‘রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ বাংলাদেশি দর্শকদের জন্য ডিজিটালভাবে মুক্তি পাচ্ছে। ওটিটি প্লাটফর্ম জিফাইভ আনছে সালমান খানের নতুন এ চলচ্চিত্রটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বের অন্যান্য দেশে সিনেমা হলে মুক্তির পর ছবিটি জিফাইভে মুক্তি দেওয়া হবে। কিন্তু বাংলাদেশি দর্শকরা তারও আগে বৃহস্পতিবার (১৩ মে) থেকে এটি দেখতে পারবেন।

জিফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, ‘বাংলাদেশ আমাদের কাছে সবসময় অগ্রাধিকার পায়। আমাদের লক্ষ্য, সবচেয়ে বড় ব্লকবাস্টার ও সেরা অফার নিয়ে দেশের প্রত্যেক অনলাইন স্ক্রিনে পৌঁছানো যাতে মানুষ এ কনটেন্ট উপভোগ করতে পারেন। ঈদ উপলক্ষে বাংলাদেশি দর্শকদের জন্য জিফাইভে ছবিটি মুক্তি দিতে পেরে আমরা আনন্দিত।’

জি স্টুডিওর সহায়তায় ছবিটি নিয়ে এসেছে সালমান খান ফিল্মস; প্রযোজনায় করেছেন সালমান খান, সোহেল খান ও রিল লাইফ প্রডাকশন প্রাইভেট লিমিটেড।

ছবিটিতে পুলিশ কর্মকর্তা হিসেবে অভিনয় করেছেন সালমান খান। তার নামও রাধে। আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, রনদীপ হুদা ও দিশা পাটানি।

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর