বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিতে রাজি যুক্তরাষ্ট্র: সিএনএনকে পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২১ মে ২০২১, ২২:১৭ আপডেট : ২১ মে ২০২১, ২৩:১০

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র বাংলা সংস্করণ এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে প্রায় ১ কোটি ৬০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়ার ঘোষণাকে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের জন্য এটি খুবই সুখবর। কারণ, বাংলাদেশ ভারতের সেরাম ইনস্টিটিউট তিন কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনার জন্য চুক্তি করেছিল। কিন্তু সেরাম এ পর্যন্ত মাত্র ৭০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে সরবরাহ করেছে এবং উপহার হিসেবে ভারত দিয়েছে ৩২ লাখ ডোজ।

সাক্ষাৎকারে এ কে আবদুল মোমেন বলেন, বাংলাদেশে যেসব মানুষ এই টিকার প্রথম ডোজ পেয়েছেন, টিকার অভাবে তাদের একটা বড় অংশ দ্বিতীয় ডোজ নিতে পারছেন না। এটা আমাদের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করেছে।

তিনি আরও বলেন, আমরা যখন অন্য জায়গা থেকে ভ্যাকসিন পাওয়ার চেষ্টা করছি, তখন যুক্তরাষ্ট্রের অন্য দেশকে অ্যাস্ট্রাজেনেকা দেওয়ার এই ঘোষণার খবর আমরা শুনেছি। আমরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনকে টিকা চেয়ে চিঠি লিখেছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিছু ডোজ টিকা দিতে রাজি হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবে সমস্যা হলো এফডিএ (যুক্তরাষ্ট্রে খাদ্য ও ওষুধ প্রশাসন) এই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রফতানি অনুমোদন করতে অনেক সময় নিচ্ছে। তবে যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যাকসিন ইতোমধ্যে অনুমোদন করেছে, তাই এফডিএ এটি অনুমোদন না করলেও যুক্তরাষ্ট্র যদি টিকার চালান পাঠাতে রাজি হয়, বাংলাদেশ অবিলম্বে তা নিতে রাজি আছে।

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কোভিড-১৯ সংক্রমণের হার যে উদ্বেগজনকভাবে বাড়ছে, সে বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হলে এ কে আবদুল মোমেন স্বীকার করেন, তাদের যেহেতু এখনও টিকা দেওয়া সম্ভব হয়নি, তাই সরকার সেখানে খুবই কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, এ কারণে ক্যাম্পগুলোতে মৃত্যু এবং সংক্রমণের হার খুবই কম। বস্তুত আমাদের নেওয়া ব্যবস্থার কারণে সেখানে করোনাভাইরাসে একজনও মারা যায়নি। আমরা তাদেরও টিকা দিতে চাই।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ ভারতে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার পর এবং সেখানে নতুন ভারতীয় ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় বাংলাদেশ সীমান্ত বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু মানুষের আসা ঠেকানো সম্ভব হয়নি। যেসব বাংলাদেশি ভারতে গিয়েছিলেন তাদের অনেকেই এখন ফিরছেন। তাদের মাধ্যমে ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে আসার আশঙ্কা নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে আমরা সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এখন আরও টিকার প্রয়োজন। সেটা খুবই জরুরি।

তিনি জানান, বাংলাদেশ ঘনবসতির দেশ। তাই কোভিড-১৯ যাতে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য সরকার খুবই সচেষ্ট আছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ভবিষ্যৎ হামলার জবাবে ‘নতুন লক্ষ্যবস্তু’ চিহ্নিত করছে ইরান
নিজের সাবেক আইনজীবীর ৫ কোটি ডলারের চুক্তি মেনে নিতে পারছেন না ট্রাম্প
পাকিস্তান হয়ে আফগানদের দেশে ফেরত পাঠাতে চায় ট্রাম্প প্রশাসন
সর্বশেষ খবর
গঙ্গার পানি না আসলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম
গঙ্গার পানি না আসলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
জুলাই গণহত্যার বিচার ঝুলিয়ে রাখার চেষ্টা চলছে: আখতার হোসেন
জুলাই গণহত্যার বিচার ঝুলিয়ে রাখার চেষ্টা চলছে: আখতার হোসেন
সাফের স্মৃতি ফিরিয়ে আনলেন আমিনুল-আলফাজরা
সাফের স্মৃতি ফিরিয়ে আনলেন আমিনুল-আলফাজরা
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি