মুক্তি পেয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম

গাজীপুর প্রতিনিধি
২৩ মে ২০২১, ১৬:৫৫আপডেট : ২৩ মে ২০২১, ১৭:২২

জামিনে মুক্তি পেয়েছেন দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। রবিবার (২৩ মে) বিকাল ৪টা ১৮ মিনিটে তাকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। কাশিমপুর মহিলা কারগারের জেলার হোসনে আরা বীথি তথ্য নিশ্চিত করে জানান, আদালতের কাগজপত্র হাতে পাওয়ার পর তা যাচাই-বাছাই করতে বেশি সময় নেওয়া হয়নি। দ্রুততার সঙ্গে আদালতের আদেশ বাস্তবায়ন করা হয়েছে।

কারামুক্তির পর রোজিনার গাড়ির পাশে সাংবাদিকদের ভিড় এর আগে রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার সকাল থেকেই গাজীপুর প্রেস ক্লাবের সদস্যরা কাশিমপুর কারাফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। স্বজনরাও কারা ফটকের সামনে অপেক্ষা করেন। রবিবার সকালে ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চুয়াল আদালত পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে রোজিনার জামিন মঞ্জুর করেন।

এদিকে, জামিনের খবর প্রচার হওয়ার পর বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় ও ঢাকার কর্মীরা কাশিমপুর কারা ফটকের সামনে জড়ো হতে থাকেন। উৎসুক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও কারা ফটকের আশপাশে অবস্থান করেন। সকাল থেকেই গাজীপুর প্রেস ক্লাবের সদস্যরা ‘বিবেকের মঞ্চ’ নামে একটি ব্যানার নিয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন। আদালতের জামিন আদেশ শোনার পর তারা রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের দাবি জানান।

এদিকে, বেলা পৌনে ৩টার দিকে রোজিনা ইসলামের স্বজনরাও কারা ফটকের সামনে এসে পৌঁছান। তারা হলেন– রোজিনার বোন লিনা আক্তার, দেবর জাহিরুল ইসলাম, ভগ্নিপতি প্রিন্স জাকারিয়া, ভাগ্নি মারিয়া রাউকি, সাংরিন ও ননদ রোজী আক্তার। তারা একটি মাইক্রোবাসে করে রবিবার পৌনে ৩টার দিকে কারাফটকে এসে পৌঁছান।

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম