প্রথম ৯০ দিনে হচ্ছে না ঢাকা-১৪ ও কুমিল্লা-৫-এর উপনির্বাচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২১, ২০:০১আপডেট : ২৫ মে ২০২১, ২০:০১

করোনা পরিস্থিতির কারণে লক্ষ্মীপুর-২ ও সিলেট-৩ আসনের মতো ঢাকা-১৪ এবং কমিল্লা-৫ আসনের উপনির্বাচন প্রথম ৯০ দিনের মধ্যে হচ্ছে না। পরবর্তী ৯০ দিনের মধ্যে এ আসন দুটির উপনির্বাচন অনুষ্ঠানে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

কোনও সংসদীয় আসন শূন্য হলে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে ভোট হওয়ার কথা রয়েছে। দৈব-দুর্বিপাকের কারণে এ সময়ের মধ্যে ভোট করতে না পারলে সিইসি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা ৪ ক্ষমতা বলে ৯০ দিন পেছাতে পারে।

এ হিসাবে ঢাকা-১৪ আসনের উপনির্বাচন ২ জুলাই এবং কমিল্লা-৫ আগামী ১২ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠানের সম্ভাবনা না থাকায়, কমিশন দুটি আসনের উপনির্বাচনের জন্য আরও ৯০ দিন সময় বাড়িয়েছে। নতুন করে ৯০ দিন বাড়ানোর ফলে ঢাকা-১৪ আসনে আগামী ৩০ সেপ্টেম্বর এবং কুমিল্লা-৫ আসনে ১০ অক্টোবর পর্যন্ত ভোট পেছানোর সুযোগ তৈরি হয়েছে।

এর আগে, লক্ষ্মীপুর-২ এবং সিলেট-৩ আসনের উপনির্বাচনও একই কারণে পিছিয়ে দিয়ে পরবর্তী ৯০ দিন সময় নিয়েছেন সিইসি।

প্রসঙ্গত, ঢাকা ১৪ আসনের সদস্য আসলামুল হক আসলাম গত ৪ এপ্রিল এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মারা যাওয়ার কারণে এ আসন দুটি শূন্য হয়।

অবশ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা ও কুমিল্লার দুটি আসনে ভোট করতে ৯০ দিন সময় বাড়ানো হলেও, দ্বিতীয় ৯০ দিনের শুরুর দিকেই ভোট সম্পন্ন করতে চায় ইসি। কমিশন জুলাই মাসের মাঝামাঝিতে এ ভোট করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আগামী ২ জুন অনুষ্ঠেয় কমিশন সভায় এ বিষয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। ওইদিন সিলেট-৩ আসনসহ এ দুটি আসনের উপনির্বাচনেরও তফসিল ঘোষণা হতে পারে বলে কমিশনের একাধিক কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। এক্ষেত্রে তিনটি আসনের ক্ষেত্রেই প্রথম ৯০ দিনের মধ্যে তফসিল ঘোষণা এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের তারিখ পড়বে।

অবশ্য এতে কোনও আইনি জটিলতা হবে না বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

এ বিষয়ে জানতে চাইলে কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, প্রথম ৯০ দিনের মধ্যে ভোট করতে না পারলে দ্বিতীয় ৯০ দিনে ভোট করার ক্ষেত্রে প্রজ্ঞাপন জারি করতে হবে। এক্ষেত্রে ৯০ তম দিনেও ভোট হলে এটা করতে হবে। তবে প্রথম ৯০ দিন শেষ হওয়ার আগে তফসিল এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ হলে তাতে আইনগত কোনও সমস্যা হবে না।

আগামী ২ জুন অনুষ্ঠিত কমিশন সভায় লক্ষ্মীপুর-২ আসনের ভোট গ্রহণের তারিখ চূড়ান্ত করার সিদ্ধান্ত আসতে পারে। জুন মাসের মাঝামাঝিতে এ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের তারিখ হতে পারে বলে জানা গেছে।

অবশ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কমিশন নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিলেও এর অনেক কিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলেই তারা কেবল পরিকল্পিত সময়ে ভোট করবেন। এক্ষেত্রে পরিস্থিতির অবনতি হলে সিদ্ধান্ত পরিবর্তন আসতে পারে বলেও জানান তারা।

 

/ইএইচএস/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম