জোয়ারের পানিতে ভেসে গেলো শিশু

নোয়াখালী প্রতিনিধি
২৭ মে ২০২১, ০৯:৪৫আপডেট : ২৭ মে ২০২১, ০৯:৪৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সুখচর ইউনিয়নে বুধবার (২৬ মে) ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানি নেমে যাওয়ার সময় বেড়িবাঁধে আশ্রয় নেওয়া এক শিশু (৭) স্রোতের তোড়ে ভেসে গেছে। লিমা আক্তার নামের ওই শিশুটি উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের মো. জগলুলের মেয়ে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বুধবার বিকালে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে মো. জগলুলের বাড়ির আশপাশ তলিয়ে যায়। এ সময় বাড়ির লোকজন বেড়িবাঁধে আশ্রয় নেয়। পরে ভাটার সময় পরিবারের সদস্যদের অগোচরে লিমা পানির তোড়ে ভেসে যায়।

তিনি আরও জানান, পরিবার ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত শিশুটির কোনও সন্ধান পাওয়া যায়নি। তবে শিশুটির খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার অস্বাভাবিক জোয়ারের পানিতে হাতিয়ার নিম্নাঞ্চলের ২৫টি গ্রাম প্লাবিত হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস