আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ১০৪৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২১, ১৬:১৩ আপডেট : ২৯ মে ২০২১, ১৬:৩২

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৫৪৯ জন। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৩ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন সাত লাখ ৯৭ হাজার ৩৮৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ১৮৭ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৩৭ হাজার ৪০৮ জন।

শনিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার সাত দশমিক ৯১ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৫৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১২ হাজার ৬১১টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৮৪টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ লাখ ১৫ হাজার ৫৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪৩ লাখ ২০ হাজার ১৮৮টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৫ লাখ ৯৪ হাজার ৯৩০টি।

দেশে বর্তমানে ৫০২টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, এরমধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ১২৯টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৪৩টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৩৩০টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ২৮ জন, আর নারী ১০ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ৯ হাজার ৬৫ জন এবং নারী তিন হাজার ৪৮৪ জন।

বয়স বিবেচনায় মারা যাওয়াদের মধ্যে ষাটোর্ধ্ব ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চার জন রয়েছেন।

মৃত্যুবরণকারী ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৮ জন ও চট্টগ্রাম ও রংপুর বিভাগে ৪ জন করে, রাজশাহী ও খুলনা বিভাগে ৭ জন করে, সিলেট বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে আছেন একজন।

এদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৫ জন, বেসরকারি হাসপাতালে ২ জন এবং বাড়িতে মারা গেছেন একজন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া এক হাজার ১৮৭ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৩৫১ জন, চট্টগ্রাম বিভাগের ৩৫৫ জন, রংপুর বিভাগের ১১০ জন, খুলনা বিভাগের ১১৬ জন, বরিশাল বিভাগের ১৩৪ জন, রাজশাহী বিভাগের ৮২ জন, সিলেট বিভাগের ৩৩ জন এবং ময়মনসিংহ বিভাগের ৬ জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক