এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা

জয়পুরহাট প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ২১:৫৫ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ২১:৫৫

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি পদেই জয় পেয়েছেন এ প্যানেলের প্রার্থীরা।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াতে ইসলামী লইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেল। তবে এই প্যানেলের একজনও জয় পাননি।

শনিবার (২৮ নভেম্বর) জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৩৯ জন। এর মধ্যে ২৩১ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট শাহনুর রহমান শাহিন, সহসভাপতি পদে অ্যাডভোকেট খায়রুল আহসান জুয়েল, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম রাব্বানী মুকুল এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট হাসানুজ্জামান নান্নু নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট শহিদুল ইসলাম, নিরীক্ষা সম্পাদক পদে অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট নুর আলম সিদ্দিক ও প্রচার সম্পাদক পদে অ্যাডভোকেট রুহুল আমিন ফারুক নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সাদত জামান প্রিন্স, অ্যাডভোকেট ইতি খাতুন ও অ্যাডভোকেট মাহমুদ হাসান ফিরোজ।

নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিজয়ী প্যানেলের পক্ষ থেকে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সব আইনজীবীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। একই সঙ্গে আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষা, ঐক্য ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতারা।

/এফআর/
সম্পর্কিত
আইনজীবী আলিফ হত্যার দুই বছর, বাবা বললেন বিচারটা যেন দেখে যেতে পারি
দ্বৈত পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কমিটি গঠনের নির্দেশ
‘আইনজীবী সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি গণতান্ত্রিক আইনজীবী সমিতির
সর্বশেষ খবর
রাজনৈতিক কর্মসূচি ঘিরে বাড়ছে উদ্বেগ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
রাজনৈতিক কর্মসূচি ঘিরে বাড়ছে উদ্বেগ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
ফের হাতিরঝিলে ইন্টারনেট অফিসে গুলি
ফের হাতিরঝিলে ইন্টারনেট অফিসে গুলি
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরীকে হত্যা, দেশত্যাগের সময় সৎবাবা গ্রেফতার
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরীকে হত্যা, দেশত্যাগের সময় সৎবাবা গ্রেফতার
আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি