ডা. সাবিরার মৃত্যু, ৫ জনকে পুলিশের জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২১, ১৩:২১আপডেট : ০১ জুন ২০২১, ১৩:২১

রাজধানীর কলাবাগানে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমানের মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে রমনা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ। তারা জানায়, এ জন্য ৫ জনকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে। সাবিরা রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেনশাহ বলেন, ‘পরিবারের পক্ষ থেকে এখনও কেউ মামলা করতে আসেনি। আজ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আমরা ধারণা করছি, ময়নাতদন্ত সম্পন্ন হলে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করবে।’

মামলা করার বিষয়ে ডাক্তার সাবিরার চাচাতো ভাই রেজাউল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ময়নাতদন্ত সম্পন্ন হলে পরে আমরা নিজেরা আলোচনা করে মামলা দায়ের করবো। আমরা প্রতিনিয়ত পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। গোয়েন্দা পুলিশ এ ঘটনার জন্য কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে।’

সোমবার (৩১ মে) রাজধানীর কলাবাগানের ফার্স্ট লেনের ৫০/১ নম্বর বাসার তিন তলা থেকে ডাক্তার সাবিরা রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও, পুলিশ ও সিআইডি জানায়, ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে ডাক্তার সাবিরাকে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তারপর আগুন লাগিয়ে ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে নাটক সাজানো হয় বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম