দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হচ্ছেন গুতেরেস

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০২১, ২৩:৫০আপডেট : ০৮ জুন ২০২১, ২৩:৫০

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মঙ্গলবার দ্বিতীয় মেয়াদের জন্য মহাসচিব হিসেবে অ্যান্তনিও গুতেরেসকে নির্বাচিত করেছে। এবার মহাসচিব পদে অন্য কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে

৭২ বছর বয়সী পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট গুতেরেস ২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এবার মহাসচিব নির্বাচনে দশজন প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু ১৯৩টি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন না দেওয়ায় তারা কেউ প্রার্থী হতে পারেননি।

এস্তোনিয়ার রাষ্ট্রদূত স্ভেন জুর্গেনসন জানান, নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে সর্বসম্মতিক্রমে গুতেরেসকে আরেক মেয়াদে দায়িত্ব দেওয়ার জন্য সাধারণ পরিষদের কাছে সুপারিশ করার পক্ষে প্রস্তাব পাস হয়েছে।

সাধারণ পরিষদের অনুমোদনকে আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচনা করা হয়। শিগগিরই এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এক কূটনীতিক জানান, নতুন মেয়াদে দায়িত্ব শুরু করছেন তাই বিশ্বজুড়ে বিভিন্ন সংকট মোকাবিলার গুতেরেসের একটি ‘লড়াইয়ের পরিকল্পনা’ প্রয়োজন হবে।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেনতুন বিশ্বব্যবস্থা? রাষ্ট্রপ্রধানদের মর্যাদায় এআই মোঘলরা
প্রথমবার ন্যাটোভুক্ত দেশে যুদ্ধজাহাজ রফতানি করলো তুরস্ক
জাতিসংঘে রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর বাংলাদেশের
সর্বশেষ খবর
শাহবাগ মোড় অবরোধ করলো ছাত্রশিবির
শাহবাগ মোড় অবরোধ করলো ছাত্রশিবির
ড্রেনের ঢাকনা খোলা, পড়ে তলিয়ে গেলেন নারী
ড্রেনের ঢাকনা খোলা, পড়ে তলিয়ে গেলেন নারী
সৌদি আরবকে বিধ্বস্ত করে সমালোচনার জবাব দিয়েছে স্পেন
সৌদি আরবকে বিধ্বস্ত করে সমালোচনার জবাব দিয়েছে স্পেন
মসজিদে নামাজরত অবস্থায় যুবককে কুপিয়ে হত্যা
মসজিদে নামাজরত অবস্থায় যুবককে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী