টিকা ও  রোহিঙ্গা নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জুন ২০২১, ০২:২০আপডেট : ০৯ জুন ২০২১, ১৩:৩৩

টিকা সংগ্রহ ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। 

মঙ্গলবার নিজ দফতরে তিনি সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা নিয়ে জাতিসংঘে একটি আলোচনা হবে সেখানে অংশগ্রহণের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি আমন্ত্রণ জানিয়েছেন এবং আমি সেটি গ্রহণ করেছি। 

সফরের সময়ে টিকা নিয়ে অবশ্যই আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, ’আমেরিকান সরকার আমাদের জানিয়েছে তারা আমাদের টিকা দেবে। এ ছাড়া সোমবার অনেক টাকার জিনিষ তারা দিয়েছে এবং আরও আসছে।’ 

কী পরিমাণ দেবে সেটি তারা এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানান মন্ত্রী। তিনি বলেন, স্বভাবতই আমাদের পক্ষ থেকে আমরা জোর দেব যে আমাদেরকে যেন আরও বেশি টিকা দেয়।  

প্রসঙ্গত বৈঠকটি নিউইয়র্কে ১৫ জুন অনুষ্ঠিত হবে। 

তিনি বলেন, ‘১৫ জুন রোহিঙ্গাদের ওপর জাতিসংঘে আলোচনা হবে এবং সেখানে বর্তমান অবস্থার প্রেক্ষিতে কি করা যায় সেটি নিয়ে আলোচনা হবে। আমি সেখানে অংশগ্রহণ করবো। রোহিঙ্গা একটি বড় ইস্যু আমাদের জন্য এবং এর মাধ্যমে সেটি নিয়ে বলার সুযোগ পাওয়া গেল।’

এ ছাড়া, পঞ্চম স্বল্পোন্নত দেশ শীর্ষ  সম্মেলন হবে এবং এর ওপর প্রাথমিক আলোচনাও এবারে হবে। পঞ্চম শীর্ষ সম্মেলনের এজেন্ডা কি হবে সেটি নিয়ে এখানে আলোচনা হবে বলে তিনি জানান। 

নিউইয়র্ক থেকে ওয়াশিংটন সফর করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি অনেক কিছুর ওপর নির্ভর করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রীর সময়ে মিলবে না বলেও তিনি জানান।

অন্য একটি সফরে ব্যস্ত থাকবেন মার্কিন মন্ত্রী। তারা আমাদেরকে জানিয়েছেন আমরা সফরসূচি পরিবর্তন করতে পারবোনা কিনা সেটি ভাবছি ।’

টিকার সংকট প্রসঙ্গে, সবকিছু হবে এবং টিকা পাওয়া যাবে। আপনারা ধৈর্য্য ধরেন। 

টিকা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় শুধুমাত্র যোগাযোগ করিয়ে দেয় এবং কত কিনবে, দামে কিনবে এবং অন্যান্য বিষয়দী স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিক করে বলে তিনি জানান। 

টিকা সরবরাহের জন্য ভারতের সঙ্গে এরমধ্যে আলাপ হয়নি জানিয়ে তিনি বলেন, ’কিন্তু এর আগে তাদের বলেছিলাম আপনারা যেহেতু দিতে পারছেন না, আপনারা আমাদের উকিল হোন এবং যুক্তরাষ্ট্রকে টিকা দেওয়ার জন্য অনুরোধ করেন।’ 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে এর আগে ২০ লাখ আস্ট্রোজেনেকা টিকা চেয়েছে বাংলাদেশ, আমাদের বিশ্বাস তারা এই টিকা দেবেন।

 

/এসএসজেড/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
নবজাতকের মৃত্যুর পর সামনে এলো কিশোরীকে ধর্ষণের অভিযোগ
নবজাতকের মৃত্যুর পর সামনে এলো কিশোরীকে ধর্ষণের অভিযোগ
বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডও এখন মেসির
বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডও এখন মেসির
হানজালার সঙ্গে রাশেদের বিরোধে ‘ডোনাল্ড ট্রাম্প’ ঢুকলো কীভাবে
হানজালার সঙ্গে রাশেদের বিরোধে ‘ডোনাল্ড ট্রাম্প’ ঢুকলো কীভাবে
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেছে ইরান, কী ছিল তাতে? 
যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেছে ইরান, কী ছিল তাতে?