সন্দেহের বশে ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২১, ০০:২৬আপডেট : ১২ জুন ২০২১, ০০:২৯

স্ত্রীর অন্য কারও সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক আছে- স্বামীর এমন সন্দেহ থেকে ঝগড়াঝাটি। এক পর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন আবুল কাশেম নামের এক রিকশাচালক।

বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত গভীর রাতে ভাটারা থানাধীন সোলমাইদের নামাপাড়ায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। শুক্রবার (১১ জুন) বিকালের দিকে পুলিশ খবর পেয়ে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানিয়েছে, পুলিশি জিজ্ঞাসাবাদে আবুল কাশেম হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

কাশেমের দেয়া তথ্যের বরাত দিয়ে তিনি আরও বলেন, দাম্পত্য কলহের কারণে তাদের সাথে প্রায়শই ঝগড়া হতো। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন। স্ত্রী জোবেদা ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক দুইটার পরে কুড়াল দিয়ে কুপিয়ে অন্য আরেকজনের বাসায় আশ্রয় নেয়।

এই দম্পতির দুটি শিশু সন্তানও রয়েছে বলে জানিয়েছেন সুদীপ কুমার। তিনি জানান, শিশু দুটির একজনের বয়স দেড় বছর এবং অন্যটির তিন বছর। বর্তমানে তারা তাদের চাচার বাসায় রয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
রুবেল হত্যা মামলা: সাবেক এডিসি শাহেন শাহের জামিন আবেদন নাকচ
ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৯
আসলের মতো দেখতে ৪০ লাখ টাকার জালনোট, লেখা ছিল ‘চলচ্চিত্রে ব্যবহারের জন্য’
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
জাতিসংঘের বিশেষ পরামর্শমূলক মর্যাদা পেলো বাংলাদেশের এইচএসএফ
জাতিসংঘের বিশেষ পরামর্শমূলক মর্যাদা পেলো বাংলাদেশের এইচএসএফ
ক্রিকেটার নাঈমকে মারধরের প্রমাণ মিলেছে, ৩ পুলিশের বিরুদ্ধে শাস্তির সুপারিশ
ক্রিকেটার নাঈমকে মারধরের প্রমাণ মিলেছে, ৩ পুলিশের বিরুদ্ধে শাস্তির সুপারিশ
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ