রুবেল হত্যা মামলা: সাবেক এডিসি শাহেন শাহের জামিন আবেদন নাকচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৬, ১৮:১৪আপডেট : ২৮ জুন ২০২৬, ১৮:১৪

জুলাই আন্দোলনের সময় ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক এডিসি শাহেন শাহকে।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রবিবার (২৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহেসানুল ইসলাম এ আদেশ দেন।

ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের ইন্সপেক্টর মোহাম্মদ টিপু সুলতান তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

এদিন শুনানিকালে শাহেন শাহকে আদালতে তোলা হয়। এরপর আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয়। পরে তাকে কারাগারে পাঠানোর হয়।

এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে শাহেন শাহর জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী সরোয়ার হোসাইন (বিপ্লব)।

শুনানিতে তিনি বলেন, ২০২৪ সালের ১৭ অক্টোবর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে শাহেন শাহকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি বিনা বিচারে কারাগারে রয়েছেন। তিনি তার পরিবারের একমাত উপার্জনকারী ব্যক্তি। তার অনুপস্থিতিতে পরিবারের সদস্যরা অর্ধাহারে-অনাহারে এবং অসহায়ভাবে জীবন-যাপন করছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। তিনি জামিন পাওয়ার হকদার। জামিন দিলে পলাতক হবেন না। তার জামিনের প্রার্থণা করছি।

শুনানি নিয়ে আদালত তার জামিন নামঞ্জুরের আদেশ দেয়।

মামলার বিবরণ থেকে, জুলাই আন্দোলনের শেষ দিন অর্থাৎ ২০২৪ সালের ৫ অগাস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১ টার দিকে আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২০২৪ সালের ২২ অগাস্ট আদাবর থানায় মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
ছাগলের ভিডিও ভাইরাল, গ্রেফতারের পর যা জানালেন ব্যবসায়ী 
আওয়ামী লীগের চেয়ে বিএনপির আমলে বেশি মার খেয়েছি: এনসিপি নেতা আনোয়ার
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা
সর্বশেষ খবর
ফিফা বিশ্বকাপে টিকিট জালিয়াতি: সাইবার অপরাধীদের লাখো ডলার আত্মসাৎ
ফিফা বিশ্বকাপে টিকিট জালিয়াতি: সাইবার অপরাধীদের লাখো ডলার আত্মসাৎ
দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নিজ বাড়ি থেকে হোমিও চিকিৎসককে অপহরণ
দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নিজ বাড়ি থেকে হোমিও চিকিৎসককে অপহরণ
গৃহকর্মী নির্যাতন: স্ত্রীসহ মানবাধিকারকর্মীর কারাদণ্ড
গৃহকর্মী নির্যাতন: স্ত্রীসহ মানবাধিকারকর্মীর কারাদণ্ড
জুলাইয়ে মিলবে মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন, জানালেন শিক্ষামন্ত্রী
জুলাইয়ে মিলবে মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন, জানালেন শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা