নতুন সরকার উৎখাতের প্রতিশ্রুতি নেতানিয়াহুর

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০২১, ০২:০২আপডেট : ১৪ জুন ২০২১, ০২:০২
image

প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়লেও রাজনীতি ছাড়ছেন না বলে জানিয়েছেন ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে দেওয়া সর্বশেষ ভাষণে সমর্থকদের তিনি বলেছেন লিকুদ পার্টির প্রধান হিসেবে আগামী নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী প্রার্থী হবেন। নতুন জোট সরকারকে বিপজ্জনক আখ্যা দিয়ে তিনি বলেছেন চিন্তার চেয়েও দ্রুততম সময়ের মধ্যে এই সরকারের পতন ঘটবে।

নতুন জোট সরকার গঠনের পক্ষে ভোট দিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট। এর মাধ্যমে অবসান হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের দীর্ঘ শাসন। রবিবার ৬০-৫৯ ভোটে অনুমোদন পায় নতুন জোট সরকার। ফলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন নাফতালি বেনেত। আর লিকুদ পার্টির প্রধান হিসেবে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু। 

পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া সর্বশেষ ভাষণে নেতানিয়াহু সমর্থকদের উদ্দেশে বলেন ক্ষমতা হারালেও তারা যেন মাথা নত না করেন। তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করা অব্যাহত রাখবো। এই বিপজ্জনক বামপন্থী সরকার উৎখাতের জন্য নিত্য সংগ্রামে আমি নেতৃত্ব দেওয়া অব্যাহত রাখবো, আর ঈশ্বরের সাহায্যে আপনাদের ভাবনার চেয়েও দ্রুততম সময়ে এটা ঘটবে।’

নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে উপহাস করে নেতানিয়াহু বলেন, নতুন সরকার ইসরায়েলকে এক দিনের নেতৃত্ব দেওয়ারও যোগ্য নয়। তিনি বলেন, ‘একজন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জানতে হয় কিভাবে মার্কিন প্রেসিডেন্টকে না বলতে হয়।’

/জেজে/
সম্পর্কিত
গাজার নিয়ন্ত্রণ শতভাগে নেবে ইসরায়েল: মন্ত্রী
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
ইরান ইস্যুতে ট্রাম্পের দুই ‘অস্ত্র’: ভ্যান্স ও রুবিও
সর্বশেষ খবর
বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইকে হত্যা
বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইকে হত্যা
৩২ হাজার সরকারি প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো
৩২ হাজার সরকারি প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো
কাতারে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শেষ, যা ছিল আলোচনার টেবিলে 
কাতারে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শেষ, যা ছিল আলোচনার টেবিলে 
সন্ধ্যায় বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে বসবেন যুবদলের পদবঞ্চিতরা
সন্ধ্যায় বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে বসবেন যুবদলের পদবঞ্চিতরা
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড