গোল মিসের মহড়ায় পয়েন্ট হারালো স্পেন

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২১, ০৩:১৫আপডেট : ১৫ জুন ২০২১, ০৩:২৪

সুইডেনের সীমানায় স্পেনের একের পর এক আক্রমণ। কোকে-মোরাতারা আক্রমণের পসরা সাজিয়ে প্রতিপক্ষকে তটস্থ করে রেখেছে গোটা ৯০ মিনিট। কিন্তু ফুটবল তো গোলের খেলা। সেই কাঙ্ক্ষিত গোলটাই কেবল মিললো না স্পেনের। ফরোয়ার্ডদের ব্যর্থতা যেমন আছে, তেমনি ছিল দুর্ভাগ্যের পরম আপোষ! তাই পয়েন্ট হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু হলো তিনবারের চ্যাম্পিয়নদের। ঠিকঠাক রক্ষণ আগলে স্পেনকে গোলশূন্য ড্রতে রুখে দিয়েছে সুইডেন।

স্পেন সবশেষ ইউরো ফাইনাল খেলেছে ২০১২ সালে। এবারও ফেভারিটদের মধ্যে অন্যতম লুই এনরিকের দল। কিন্তু ইউরোর ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ফেভারিটদের মতো পথ চলতে পারলো কই! ৮৫ ভাগ বল দখলে রেখে সুইডেনের সীমানায় গিয়ে তাদের গোলের স্বপ্ন ধূলিসাৎ হয়েছে।

সেভিয়ের মাঠে স্পেন ১৬ মিনিটে প্রথম সুযোগটি পায়। সতীর্থের ভাসিয়ে দেওয়া বলে বক্সের ভেতরে ওলমোর হেড গোলকিপার বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। ২৩ মিনিটে কোকের শট দূরের পোস্ট দিয়ে যায়। ৬ মিনিট পর কোকের আরও একটি শট লক্ষ্যভ্রষ্ট।

৩৮ মিনিটে জোর্দি আলবার লব থেকে মোরাতা গোলকিপারকে একা পেয়েও বাইরে মেরে সুযোগ নষ্ট করেন। এই অর্ধে সুইডেন প্রতিআক্রমণে উঠে ৪১ মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল। কিন্তু তাদের দুর্ভাগ্য! ইসাকের শট ইয়োরেন্তের পায়ে বাধা পেয়ে পোস্টে লেগে গোলকিপারের হাতে জমা পড়ে।

বিরতির পর স্পেন আরও ভয়ঙ্কর। বল দখলে রেখে কাঁপিয়ে দিয়েছে সুইডিশ রক্ষণভাগ। কিন্তু আবারও চলে গোল মিসের মহড়া। সুইডেনকে চেপে ধরে গোল করার আপ্রাণ চেষ্টা চালায়, কিন্তু সফল হয়নি।

বিশেষ করে, শেষ দিকে তাদের কষ্টটা আরও বেশি। ৯০ মিনিটে পাবলো সারাবিয়ার ক্রস একেবারে গোলমুখ থেকে হেড করেও বল জালে জড়াতে পারেননি জেরার্দ মোরেনো। বল গোলকিপারের পায়ে লেগে প্রতিহত হয়। মিনিটখানেক পর আবারও হতাশ স্পেন ক্যাম্প। এবার জোর্দি আলবার ক্রস হাঁটুর ওপরে লাগিয়ে সহজ সুযোগ নষ্ট করেন সারাবিয়া।

ফলে সুযোগ নষ্টের খেসারত হিসেবে পয়েন্ট হারিয়েছে স্পেন। অন্যদিকে তাদের রুখে দিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে সুইডেন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেফতার ৩
ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেফতার ৩
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
‘বিগত সরকারের অপরিপক্ব প্রকল্প গিলতেও পারছি না, ফেলতেও পারছি না’
‘বিগত সরকারের অপরিপক্ব প্রকল্প গিলতেও পারছি না, ফেলতেও পারছি না’
ভ্যাট হার কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল
ভ্যাট হার কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা