আজ নতুন করে শুরু সুপার লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২১, ০২:২০আপডেট : ২০ জুন ২০২১, ০২:২০

আষাঢ়ে বৃষ্টির কারণে শনিবার  ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ ও রেলিগেশন লিগের কোনও ম্যাচ হয়নি। টুর্নামেন্টের স্বার্থে নতুন করে সুপার লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘সুপার লিগের ছয় দল নিয়ে আজ আমরা জরুরি বৈঠকে বসেছিলাম। দলগুলি অনুরোধ করেছে এবং প্রতিযোগিতার কথা বিবেচনা করে আমরা রিজার্ভ ডে যোগ করেছি। আমাদের খুব ব্যস্ত সূচি। এছাড়া টিভিতে খেলা দেখানোর ব্যবস্থাও করেছি। আমরা প্রত্যেকটি ম্যাচে ফল দেখতে আগ্রহী।’

শনিবার প্রথম ম্যাচটি পরিত্যাক্ত হলেও পুরো টুর্নামেন্ট নতুন করেই শুরু করতে যাচ্ছে বিসিবি। মূলত প্রতিযোগিতা একদিন ‘বডিলি শিফট’ করা হয়েছে। রবিবার থেকে আবার সুপার লিগ নতুন করে শুরু হচ্ছে। আগের সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

সবমিলিয়ে ৫ দিনে মাঠে গড়াবে ১৫টি ম্যাচ। তবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের শুরুর সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। দ্বিতীয় ম্যাচ ১টার পরিবর্তে শুরু হবে দুপুর ২টায়। সন্ধ্যার ম্যাচটি ৬টার পরিবর্তে শুরু হবে সাড়ে ৬টায়।

এছাড়া সুপার লিগের দুই রাউন্ডের পর একদিনের রিজার্ভ ডে রাখা হয়েছে। আইসিসির গাইডলাইন মেনে প্রতিটি খেলা শেষ করার সর্বোচ্চ চেষ্টা করবে আয়োজকরা। যদি বৃষ্টির বাধায় শেষ না হয় তাহলে ম্যাচ রিজার্ভ ডেতে যাবে।

এদিকে রেলিগেশন লিগের একটি ম্যাচের ভেন্যুতে পরিবর্তন আনা হয়েছে। লিজেন্ডস অব রূপগঞ্জ ও ওল্ড ডিওএইচএসের ম্যাচটি বিকেএসপিতে ছিল। রূপগঞ্জ ম্যাচটি মিরপুরে খেলতে আগ্রহ দেখিয়ে সিসিডিএমের কাছে আবেদন করেছিল। ম্যাচটি মিরপুরে হবে ২১ জুলাই। তবে এখনো ম্যাচটির সময় চূড়ান্ত করেনি সিসিডিএম।

রবিবার সকাল নয়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। দ্বিতীয় খেলায় খেলবে শেখ জামাল ও প্রাইম ব্যাংক। তৃতীয় খেলায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান মুখোমুখি হবে। ম্যাচগুলি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং গাজী টেলিভিশন।

/আরআই/এফএএন/
সম্পর্কিত
তৃতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
ভারতের মাটিতে প্রথমবার বিগ ব্যাশ, ইতিহাসের সাক্ষী হবে চেন্নাই
বাংলাদেশের অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের স্মরণীয় সিরিজ জয় 
সর্বশেষ খবর
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
এবার ফাইনালের মাঠের ঘাস বিক্রি করছে ফিফা, দাম কত?
এবার ফাইনালের মাঠের ঘাস বিক্রি করছে ফিফা, দাম কত?
নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে চিকিৎসকদের: স্বাস্থ্যমন্ত্রী
নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে চিকিৎসকদের: স্বাস্থ্যমন্ত্রী
যে কারণে দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রার সূচিতে পরিবর্তন আনলো এনসিপি
যে কারণে দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রার সূচিতে পরিবর্তন আনলো এনসিপি
সর্বাধিক পঠিত
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ