মসজিদের ভেতর স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ

মাগুরা প্রতিনিধি
২০ জুন ২০২১, ০২:২৯আপডেট : ২০ জুন ২০২১, ০২:২৯

মাগুরার মহম্মদপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে মসজিদের ভেতর এক স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

শনিবার (১৯ জুন) বিকালে উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের পলাশবাড়িয়া উত্তর-পূর্ব পাড়া মসজিদে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন মোল্যা ওরফে পাখি মাস্টার (৫৫) ওই গ্রামের মৃত আব্দুল হক মোল্যার ছেলে ও পলাশবাড়িয়া উত্তর-পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে বাড়ির পাশের মসজিদে আসরের নামাজ পড়তে যান আলাউদ্দিন মোল্যা। একই সময়ে মসজিদে যান ওই গ্রামের মৃত ইসরাফিল মোল্যার ছেলে রবিউল মোল্যা এবং মৃত মুন্নাফ মোল্যার ছেলে বাশি মোল্যা। নামাজে দাঁড়ানোর মুহূর্তে আলাউদ্দিন মোল্যাকে পিটিয়ে আহত করেন তারা। আশপাশের লোকজন এগিয়ে এলে রবিউল ও বাশি মোল্যা পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় আলাউদ্দিন মোল্যাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাতে মারা যান।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, প্রতিপক্ষের লোকজনের সঙ্গে নানা বিষয়ে বিরোধ চলছিল আলাউদ্দিন মোল্যার। মসজিদে একা পেয়ে একই গ্রামের রবিউল ও বাশি মোল্যা তাকে মারধর করেন। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
৩০ শতাংশ জমি বেচে পতাকা বানিয়েছি, বিশ্বকাপ জিতলে তিন গুণ বড় বানাবো
হাইকোর্টে জামিনের পর জেলগেট থেকেই আবার গ্রেফতার সাবেক মেয়র
সর্বশেষ খবর
নাম নিয়ে আলোচিত বগুড়ার সেই চার ইউপিতে প্রশাসক নিয়োগ পেলেন যারা
নাম নিয়ে আলোচিত বগুড়ার সেই চার ইউপিতে প্রশাসক নিয়োগ পেলেন যারা
‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৫
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৫
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
পাবনায় ১৬০০ ছাড়িয়েছে সমকামী, ১৬ জন এইডসে আক্রান্ত
পাবনায় ১৬০০ ছাড়িয়েছে সমকামী, ১৬ জন এইডসে আক্রান্ত
শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে আলোচনায় আসা জামায়াত এমপির বাবা এখনও জীবিত
শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে আলোচনায় আসা জামায়াত এমপির বাবা এখনও জীবিত