স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৪, ১৫:৪৩আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৮:০২

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে আগামী রবিবার (২৮ এপ্রিল) থেকে সরাসরি শ্রেণি পাঠদানের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান তাপমাত্রা বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। তাই রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শ্রেণি পাঠদানের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি পাঠদান কার্যক্রম পরিচালনার সব রকম প্রস্তুতি দেওয়া হয়েছে।   

শিক্ষা মন্ত্রণালয় জানায়, রবিবার শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান শুরু হলেও শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরের সব কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৪ মে’র পর থেকে প্রতি শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। 

এর আগে গত ১৯ এপ্রিল ‘হিট অ্যালার্ট’ জারির পর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ এপ্রিল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ করা হয়।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আবারও সারা দেশে তাপপ্রবাহের কারণে ৭২ ঘণ্টা সতর্কতা বার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ শেষ হবে রবিবার (২৮ এপ্রিল) সকালে।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান, সারা দেশে সমান তাপমাত্রা থাকে না। সে কারণে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।

/এসএমএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম