মায়ের কপালে চুমু খেয়ে কলেজছাত্রের আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি
২১ জুন ২০২১, ০১:২৮আপডেট : ২১ জুন ২০২১, ০১:২৮

মায়ের কপালে চুমু খেয়ে পটুয়াখালীতে অয়ন দাস (২১) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২০ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সেস কোয়ার্টারের দোতলায় নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি।

অয়ন দাস বরিশালের ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। রংপুরের কাউনিয়া উপজেলার মৃত শুকদেব কুমার দাসের ছেলে তিনি। তার মা অঞ্জনা রানী পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স। সে সুবাদে হাসপাতালের নার্সেস কোয়ার্টারে থাকতেন তারা।

অঞ্জনা রানী বলেন, সারাদিন বাসায় শুয়ে ছিল অয়ন। বিকালে আমার কাছ থেকে ৫০ টাকা নিয়ে বাইরে যায়। কিছুক্ষণ বাসায় ফিরে আমার কপালে চুমু খেয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করলেও দরজা খোলেনি। পরে প্রতিবেশীদের ডাকলে দরজা ভেঙে রুমে ঢুকে দেখি ফ্যানে ঝুলছে অয়ন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অয়ন দাসের বন্ধু সজল বলেন, কলেজের এক ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে ছাত্রীর পরিবারে ঝামেলা হয়। পরে অন্যত্র বিয়ে ঠিক হওয়ার কথা অয়নকে জানায় ছাত্রী। এতে মানসিকভাবে ভেঙে পড়ে অয়ন। গত কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিল। কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে অয়নকে বাসায় নিয়ে যান তার মা। সকালে অয়ন ফোন করে আত্মহত্যা করবে বলে জানায়। কিন্তু সত্যিই আত্মহত্যা করবে, তা আমরা বুঝতে পারিনি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, পরিবার জানিয়েছে প্রেমে ব্যর্থ হয়ে ওই ছাত্র আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
শ্যামপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ একে একে  ৪ জন নিহত
সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী জেলে নিহত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬
টিভিতে আজকের খেলা (২১ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ জুন, ২০২৬)
‘সুপার সাব’ উন্দাভের জোড়া গোলে আইভরি কোস্টকে হারালো জার্মানি
‘সুপার সাব’ উন্দাভের জোড়া গোলে আইভরি কোস্টকে হারালো জার্মানি
‘আমি আরিশাকে পানিতে চুবিয়ে মেরেছি, আমাকে হাজতে ভরেন’
‘আমি আরিশাকে পানিতে চুবিয়ে মেরেছি, আমাকে হাজতে ভরেন’
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন