ঢাকাকে সুরক্ষিত রাখতে ৭ জেলায় লকডাউন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২১, ১৫:৫৮আপডেট : ২১ জুন ২০২১, ১৯:২১

করোনার ভয়াবহ প্রকোপ থেকে রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে এর পার্শ্ববর্তী সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত এই লকডাউন চলবে।
সোমবার (২১ জুন) বিকালে জরুরি প্রেস ব্রিফিংয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
সচিব বলেন, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জে এই লকডাউন ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
তিনি আরও জানান, জরুরি পরিষেবা অর্থাৎ খাদ্য, ওষুধ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের মতো সেবা চলমান থাকবে। এ ছাড়া এসব জেলার সরকারি-বেসরকারি-আধা সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমনকি সাধারণ জনচলাচল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসব জেলা থেকে ঢাকাগামী কোনও যানবাহন চলতে দেওয়া হবে না। কেবল অ্যাম্বুলেন্স ও জরুরি খাদ্য, ওষুধ ও পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য কোনও যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে।

/এসআই/ইউআই/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেইলি স্টারে হামলা: এক আসামি রিমান্ডে
ডেইলি স্টারে হামলা: এক আসামি রিমান্ডে
সরকারি অনুষ্ঠানে নেই প্রধানমন্ত্রীর ছবি, মঞ্চজুড়ে স্থান পেলো পরিবেশ সংরক্ষণ-সবুজায়ন
সরকারি অনুষ্ঠানে নেই প্রধানমন্ত্রীর ছবি, মঞ্চজুড়ে স্থান পেলো পরিবেশ সংরক্ষণ-সবুজায়ন
‘মাদকে ভেজাল নেই, কিন্তু খাদ্যে ভেজাল’
‘মাদকে ভেজাল নেই, কিন্তু খাদ্যে ভেজাল’
আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার
আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার
সর্বাধিক পঠিত
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
কেন ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের-জুমা 
কেন ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের-জুমা