ডেইলি স্টারে হামলা: এক আসামি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৬, ১৭:৩২আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৭:৩২

রাজধানীর কাওরান বাজারে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার মো. সাইফুল ইসলামকে (৩২) দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মো. মোফাজ্জল হোসেন এ তথ্য জানান।

এর আগে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম।

রিমান্ডের পক্ষে তিনি বলেন, আসামির ফেসবুক পোস্ট পর্যালোচনা এবং পূর্বে গ্রেফতার আসামিদের জবানবন্দি বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে প্রাথমিক সম্পৃক্ততা শনাক্ত করা গেছে। এ ঘটনায় আরও কারা জড়িত রয়েছে, তা শনাক্ত এবং লুট হওয়া মালামাল উদ্ধারে আসামির রিমান্ড প্রয়োজন।

রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানিয়ে আসামিপক্ষের আইনজীবী মো. মোফাজ্জল হোসেন বলেন, আসামি একজন ব্যবসায়ী। ব্যবসার কাজেই তিনি ওইদিন কাওরান বাজারে গিয়েছিলেন। ওইদিন হাদীর মৃত্যুকে ঘিরে একটি মব সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের বিরুদ্ধে অনেকেই প্রকাশ্যে লেখালেখি করেছেন। তাদের কাউকেই গ্রেফতার করা হয়নি। এ আসামি ঘটনার সঙ্গে জড়িত নন। লুটপাট, অগ্নিসংযোগ বা ভাঙচুরের সঙ্গেও তিনি জড়িত নন।

সোমবার (৬ জুলাই) রাতে পুরান ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরদিন তদন্ত কর্মকর্তা আসামির সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত আজ দিন ধার্য করেন।

এর আগে গত ১৯ ডিসেম্বর রাত ১২টা ৩৫ মিনিটের দিকে দ্য ডেইলি স্টার ভবনে ভাঙচুর, মূল্যবান সামগ্রী লুট, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময় ভবনের ভেতরে ঢুকে কর্মীদের মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ২২ ডিসেম্বর দ্য ডেইলি স্টারের অপারেশন বিভাগের প্রধান মিজানুর রহমান তেজগাঁও থানায় ৩৫০ থেকে ৪০০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন।

/এআই /আরকে/
সম্পর্কিত
দুর্নীতির মামলায় পিকে হালদারসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্য শুরু 
সর্বশেষ খবর
দুর্নীতির মামলায় পিকে হালদারসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 
দুর্নীতির মামলায় পিকে হালদারসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 
যে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
একমাত্র আসামির মৃত্যুদণ্ডযে কারণে হত্যার শিকার আলোচিত সেই শিশু, খুনি থাকতো পাশের ঘরে
ভক্তদের এআই কাণ্ডে বিরক্ত কনকচাঁপা, বললেন ‘এভাবে চললে ফেসবুক ছাড়ব’
ভক্তদের এআই কাণ্ডে বিরক্ত কনকচাঁপা, বললেন ‘এভাবে চললে ফেসবুক ছাড়ব’
ফ্রান্স-মরক্কো ম্যাচ কেন শুধু ফুটবল নয়? 
ফ্রান্স-মরক্কো ম্যাচ কেন শুধু ফুটবল নয়? 
সর্বাধিক পঠিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
কেন ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের-জুমা 
কেন ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের-জুমা 
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?