কুমিল্লা-৫ উপনির্বাচন: জাপা প্রার্থী জসিম বহিষ্কার

কুমিল্লা প্রতিনিধি
২২ জুন ২০২১, ০০:২৪আপডেট : ২২ জুন ২০২১, ০০:২৪

দলীয় নেতাকর্মীদের না জানিয়ে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. জসিম উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে জাতীয় পার্টি কুমিল্লা দক্ষিণ জেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২১ জুন) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রের ২০/১(১)ক ধারায় কমিটি বিলুপ্ত ঘোষণা এবং জসিমকে অব্যাহতি প্রদান করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত বহিষ্কার ঘোষণাপত্রে আরও উল্লেখ করা হয়, মো. জসিম উদ্দিন উপনির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থিতা প্রত্যাহার করায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রার্থী মনোনয়নের সাক্ষাৎকার অনুষ্ঠানে যেকোনও পরিস্থিতিতে নির্বাচনের শেষ দিন পর্যন্ত নির্বাচনি মাঠে থাকার প্রতিশ্রুতিতে জাতীয় পার্টির সংসদীয় বোর্ড তাকে মনোনয়ন দেয়। কিন্তু তিনি বোর্ডের সিদ্ধান্ত অমান্য করেছেন।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কাদের মহন বলেন, ‘কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে প্রার্থী মো. জসিম উদ্দিন টাকার বিনিময়ে বিক্রি হয়ে আত্মগোপনে আছেন। প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন কাউকে না জানিয়ে।’

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হুমায়ন মুন্সি বলেন, ‘প্রার্থীর অপকর্মের দায় তো আমরা নিতে পারি না। জসিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাইনি। তিনি ব্যক্তিগত সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।’ 

উল্লেখ্য, আগামী ২৪ জুন মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য থাকলেও চার দিন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন জসিম। রবিবার (২০ জুন) বিকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন জাপার প্রার্থী। ফলে বিনা প্রতিদ্বদ্বিতায় সংসদ সদস্য হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যঅডভোকেট আবুল হাসেম খান। এ আসন থেকে তারা দুজন নিজ নিজ দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

 

/এমএএ/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
‘মুখ ফসকানো’ কি জামায়াতের নতুন রাজনৈতিক কৌশল 
‘মুখ ফসকানো’ কি জামায়াতের নতুন রাজনৈতিক কৌশল 
ডিসি সারওয়ারের প্রত্যাহার আদেশ বাতিল না হলে হরতালের হুমকি
ডিসি সারওয়ারের প্রত্যাহার আদেশ বাতিল না হলে হরতালের হুমকি
বর্ষার আবহে নজরুলের গান নিয়ে এলেন বর্ণালী সরকার
বর্ষার আবহে নজরুলের গান নিয়ে এলেন বর্ণালী সরকার
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি