গাবতলী থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ০৯:৪৭আপডেট : ২২ জুন ২০২১, ০৯:৪৭

দেশের ৭ জেলায় লকডাউন থাকার কারণে সরকার ও মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে রাজধানীর গাবতলী থেকে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। সকালে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, বাস চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা অলস সময় পার করছেন। অনেক যাত্রী বাসস্ট্যান্ডে অপেক্ষা করছেন, যদি কোনও উপায়ে গন্তব্যে পৌঁছানো যায়।

গাবতলী কাউন্টার আম্বিয়া খাতুন গাবতলী এসেছিলেন মাগুরা যাওয়ার উদ্দেশে। গাবতলী বাস টার্মিনালে এসে শোনেন দূরপাল্লার পরিবহন বন্ধ। তারপরও অপেক্ষায় ছিলেন যদি কোনও উপায়ে যাওয়া যায়। কী করবেন তা নিয়ে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন।

আষাঢ়ের বৃষ্টিতে ভিজে অনেকেই পায়ে হেঁটে গাবতলী পার হয়ে আমিন বাজারের উদ্দেশে রওনা হন। যদি কোনোভাবে সেখান থেকে যাওয়া সম্ভব হয়।

গাবতলী বাসস্ট্যান্ড এদিকে, দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় গাবতলী মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল সকাল থেকে চোখে পড়ার মতো। প্রতিটি গাড়ির যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাইভেটকার থেকে শুরু করে সব ধরনের পরিবহনের গন্তব্য জানতে চাওয়া হচ্ছে। দূরপাল্লার কোনও বাস বের হলে সেটিকে ব্রিজে না উঠতে দিয়ে ব্রিজের নিচ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এ কারণে সকাল থেকেই গাবতলী এলাকায় যানজট লক্ষ করা গেছে। গাবতলী থেকে যানজট কল্যাণপুর পেরিয়ে যায়।

/আরটি/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম