বান্দরবানে নও মুসলিম ফারুক‌ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বান্দরবান প্রতি‌নি‌ধি
২২ জুন ২০২১, ১৫:৩০আপডেট : ২২ জুন ২০২১, ১৫:৩৪
image

বান্দরবা‌নের রোয়াংছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্ত্রাসীদের গু‌লিতে নও মুসলিম মোহাম্মদ ওমর ফারুক ত্রিপুরা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২২ জুন) সকালে লামা, বিকেলে আলীকদমে উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামা শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন করা হয়।

এ সময় বক্তারা ব‌লেন, রোয়াংছড়িতে জেএসএস সন্ত্রাসীরা বাড়ি থে‌কে জোরপূর্বক বের ক‌রে নতুন মুসলিম হওয়া মোহাম্মদ ওমর ফারুক ত্রিপুরাকে গু‌লি ক‌রে হত্যা ক‌রে।

তারা দাবি করেন, শুধুমাত্র মুস‌লিম হওয়ার কার‌ণেই তা‌কে হত‌্যা করা হয়েছে। এ সময় তারা সন্ত্রাসী‌দের খুঁজে বের ক‌রে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিলে বান্দরবান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপ‌তি কাজী মুজিবুর রহমান, সে‌ক্রেটারি মো. নাছির উদ্দিন, সহ-সভাপ‌তি মো. রুহুল আমিনসহ জেলা ও লামা আলীকদম উপ‌জেলার নেতৃবৃন্দরা উপ‌স্থিত ছি‌লেন।

/এফআর/
সম্পর্কিত
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
রাজধানীতে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার 
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মিরপুরেই ১৯৩ জন
সর্বশেষ খবর
বুকের দুধ খাওয়ালে মায়ের কমতে পারে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড
বুকের দুধ খাওয়ালে মায়ের কমতে পারে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড
বালুচর, নদী আর খোলা আকাশে তিস্তার অন্যরকম সৌন্দর্য
বালুচর, নদী আর খোলা আকাশে তিস্তার অন্যরকম সৌন্দর্য
চ্যাটজিপিটির বানানো সাক্ষ্য আদালতে, আইনজীবীকে ৫ হাজার ডলার জরিমানা
চ্যাটজিপিটির বানানো সাক্ষ্য আদালতে, আইনজীবীকে ৫ হাজার ডলার জরিমানা
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা