সর্বোচ্চ শনাক্ত ঢাকায়, মৃত্যু বেশি খুলনায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ১৮:৩৮আপডেট : ২২ জুন ২০২১, ১৮:৩৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮৪৬ জন এবং মারা গেছেন ৭৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত  দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন আট লাখ ৬১ হাজার ১৫০ জন এবং মোট  মারা গেছেন ১৩ হাজার ৭০২ জন। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে, ১৯৬৭ জন এবং সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়, ২৭ জন।

মঙ্গলবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য পর্যালোচনায়  দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগের ১৩ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৯৬৭ জন। ময়মনসিংহ বিভাগে ১৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩২ জন, রাজশাহী বিভাগে   ৭৬৩ জন, রংপুর বিভাগে ২৫৮ জন, খুলনা বিভাগে ৯৯৮ জন, বরিশাল বিভাগে ৭১ জন, আর সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ১১৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭৬ জনের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ২৭ জন। এরপর রয়েছে ঢাকা ও রাজশাহী বিভাগ। এই দুই বিভাগে মারা গেছেন ১৪ জন করে, চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ১০ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগের ৩ জন এবং রংপুর বিভাগে মারা গেছেন ৬ জন।

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন